জনাব 'ফ'-এর বক্তব্যের সাথে তুমি কি একমত? কুরআন ও হাদিসের আলোকে তোমার মতের স্বপক্ষে যুক্তি প্রদান কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত জনাব 'ফ'-এর বক্তব্যের সাথে আমি সম্পূর্ণ একমত। মহান আল্লাহ তায়ালা মানবজাতির সকল সমস্যার সমাধান পবিত্র কুরআনের মাধ্যমে দিয়েছেন। মানুষের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, আন্তর্জাতিক এমন কোনো সমস্যা নেই যার সমাধান পবিত্র কুরআনে দেওয়া হয়নি। তাই বলা হয় আল-কুরআন একটি পরিপূর্ণ জীবনব্যবস্থা। এ প্রসঙ্গে আল্লাহ তায়ালা ইরশাদ করেন- والالنا عليك الكتاب بنيالا لكن في هُدًى وَرَحْمَةٌ وَيُغرى المتسقيني অর্থ : “আর আমি তোমার ওপর কিতাব নাজিল করেছি যা প্রতিটি বিষয়ের সুস্পষ্ট বর্ণনা সংবলিত, হিদায়েত, রহমত এবং সুসংবাদ- মুসলিম জাতির জন্য।” (সূরা নাহল : ৮৯) অন্যত্র আল্লাহ তা'আলা বলেন-“এ কিতাবে আমি কোনোকিছু লিপিবদ্ধ করা বাকি রাখিনি।” (সূরা আল-আনতাম : ৩৮) আদর্শ জাতি গঠনেও পবিত্র কুরআনের ভূমিকা রয়েছে। জাতীয় জীবনের মূল সমস্যা অনৈক্য, আস্থাহীনতা এবং জাতীয় দায়িত্ব পালনে অবহেলা প্রদর্শন। এ সমস্যা সমাধানে আদর্শ জাতি গঠনে আল্লাহ নির্দেশনা দিয়ে বলেন, “আর তোমরা আল্লাহর রজ্জু (কুরআন) ঐক্যবদ্ধভাবে আকড়ে ধর এবং বিচ্ছিন্ন হয়ো না।” (সূরা আলে ইমরান : ১০৩) উদ্দীপকে বর্ণিত 'ফ'-এর বক্তব্য পবিত্র কুরআন মানবজাতির পরিপূর্ণ জীবনব্যবস্থা এবং আদর্শ জাতি।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
জনাব 'ফ'-এর বক্তব্যের সাথে তুমি কি একমত? কুরআন ও হাদিসের আলোকে তোমা…
উদ্দীপক
কুমিল্লা ক্যাডেট কলেজ · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর