সাবিহার চিন্তাচেতনার সাথে তুমি কি একমত? ইসলামের আলোকে বিশ্লেষণ কর ।
উত্তর: সাবিহার চিন্তা-চেতনার সাথে অবশ্যই আমি একমত পোষণ করি। কারণ সে মনে করে, আল্লাহর নির্দেশিত পদ্ধতিতে অর্থাৎ হালাল উপায়ে উপার্জন করলে তাতে বরকত থাকে। মুসলিম হিসেবে হালাল উপার্জন প্রত্যেকের ইমানি দাবি। হালাল উপার্জনের মধ্যে মানুষের বিপুল কল্যাণ নিহিত। আল্লাহর ইবাদাত করা যেমনি ফরজ, তেমনি হালাল উপার্জন করাও ফরজ । আল্লাহর নির্দেশ— فَإِذَا قُضِيَتِ الصَّلوةُ فَانْتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوْا مِنْ فَضْلِ اللَّهِ. (সা.) বলেন- অর্থ : “সালাত সমাপ্ত হলে পৃথিবীতে ছড়িয়ে পড়, আর আল্লাহর অনুগ্রহ (জীবিকা) অন্বেষণ কর।” (সূরা আল-জুমআ : ১০) মহানবি jalal aaj kub অর্থাৎ, “হালাল রুজি অন্বেষণ করা ফরজের পরেও একটি ফরজ।” (বুখারি) মহানবি (সা.) আরও বলেন, “দুহাতের উপার্জিত খাদ্য থেকে উত্তম খাদ্য কেউ কোনোদিন খায়নি।” উদ্দীপকের সাবিহা মনে করে, আল্লাহর নির্দেশিত পদ্ধতিতে উপার্জন করলে তাতে বরকত থাকে। তাই বলা যায়, সাবিহার চিন্তাচেতনা কুরআন ও হাদিসের অনুকূলে হওয়ায় তার মতের সাথে একমত হওয়া যুক্তিযুক্ত।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
সাবিহার চিন্তাচেতনার সাথে তুমি কি একমত? ইসলামের আলোকে বিশ্লেষণ কর ।
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর