উদ্দীপকের আলোকে মালিহার চিন্তাচেতনা ইসলামের দৃষ্টিতে ব্যাখ্যা কর ।
উত্তর: মনিরার চিন্তা-চেতনা ইসলামের দৃষ্টিতে গ্রহণযোগ্য নয়। কারণ তার উপার্জন হারাম। আর হারাম পন্থায় উপার্জন করে সফল হওয়া যায় না । বরং হারাম উপার্জন মানবজীবনকে চরমভাবে ব্যর্থ করে দেয় । ন্যায়নীতি বিবর্জিত মানবতাবিরোধী, মানুষের জন্য ক্ষতিকর পন্থায় আয় উপার্জনকে হারাম উপার্জন বলা হয়। এ ধরনের উপার্জনের পরিণামও অত্যন্ত ভয়াবহ। মহানবি (সা.) বলেন, “যে শরীর হারাম উপার্জনে গঠিত তা জাহান্নামের ইন্ধন হবে।” (মুসনাদে আহ দ) মহানবি (সা.) আরও বলেন, “যে দেহের মাংস হারাম খাদ্য দ্বারা গঠিত হয়েছে তা জান্নাতে প্রবেশ করবে না।” (মুসনাদে আহমদ) হারাম উপার্জনের মাধ্যমে জীবিকা নির্বাহ করলে তার ইবাদাত কবুল হয় না । আমানতের খিয়ানত করে যে উপার্জন করা হয় তা হারাম। আর এটি বড় অন্যায় ও মহাপাপ। মহানবি (সা.) আরও বলেন, “যে প্রতারণা করে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। " (মুসলিম) অবৈধ উপার্জনকারীর দুআ, প্রার্থনা আল্লাহর দরবারে কবুল হয় না। মনিরা বৈধ/অবৈধ পন্থায় প্রচুর সম্পদের মালিক হতে চায়। আর একেই সফলতা মনে করে। সে আরও মনে করে সত্য ও সঠিক পথে চলা বোকামি। তার এ চিন্তাচেতনা ভুল এবং হারাম পথে পরিচালিত। আর এজন্য তা পরিত্যাজ্য।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে মালিহার চিন্তাচেতনা ইসলামের দৃষ্টিতে ব্যাখ্যা কর ।
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর