শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে কোন সংগঠনের প্রতি ইঙ্গিত প্রদান করা হয়েছে? জনাব 'ন' এর উক্তিটি ব্যাখ্যা কর

উত্তর: উদ্দীপকে সংগঠন দ্বারা ইসলামি পরিবারের প্রতি ইঙ্গিত করা হয়েছে। জনাব 'ন'-এর উক্তিটি যথার্থ। কুরআন-সুন্নাহর আলোকে পরিচালিত পরিবারকে ইসলামি পরিবার বলে। ইসলামি পরিবার সাধারণ পরিবারের মতোই একটি জাতিভিত্তিক অতি প্রাচীন সামাজিক সংস্থা। কেবল পার্থক্য হলো, ইসলামি পরিবারে সবসময় এবং সব ক্ষেত্রে ইসলামের নীতি ও আদর্শ ক্রিয়াশীল থাকে । ইসলামি পরিবারের বড় সদস্যরা ছোটদের স্নেহ করে। আর ছোটরা বড়দের সম্মান করে। ছোটরা ইসলামি তাহজিব ও তামাদ্দুনে অভ্যন্ত হয়ে উঠে। রাসুল (স.) বলেন-“যে আমাদের ছোটদের স্নেহ করে না, বড়দের সম্মান করে না, সে আমাদের দলভুক্ত নয়।” (আবু দাউদ) ইসলামি পরিবার তার প্রতিজন সদস্যের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করে। পরিবারের সদস্যরা পরস্পরের জীবন, সম্পদ বা সম্ভ্রমের নিরাপত্তা নিশ্চিত করে। সম্পদ আত্মসাৎ করে না। অন্যকে কষ্ট দেয় না এবং কেউ ভুল করলে গভীর মমতায় তাকে সংশোধন করে দেয়। ইসলামি পরিবারে প্রতিবন্ধীদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা থেকে বঞ্চিত হয় না। পরিবারের সবাই মিলে তার দায়িত্ব নেয়। সেজন্য ইসলামি পরিবারের কোনো মানুষই অবহেলা পায় না। পরিশেষে বলা যায়, উদ্দীপকে বর্ণিত জনাব 'ন'-এর বক্তব্য ইসলামি পরিবারে স্নেহ ও সম্মানের ধারা প্রবাহমান এবং আর্থসামাজিক নিরাপত্তা নিশ্চিত হয়।” তা সঠিক।

HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে কোন সংগঠনের প্রতি ইঙ্গিত প্রদান করা হয়েছে? জনাব 'ন' এর উক…

উদ্দীপক

জনাব 'ন' ও জনাব 'ম' একটি ক্ষুদ্র সামাজিক সংগঠন নিয়ে আলোচনা করছিল, যেখানে সবসময় এবং সব ক্ষেত্রে ইসলামের নীতি ও আদর্শ ক্রিয়াশীল থাকে। জনাব 'ন' বলল, এ সংগঠনটি স্নেহে ও সম্মানে সমন্বিত ধারা। এখানে আর্থসামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হয়। জনাব 'ম' বলল, শুধু তাই নয়, সেখানে হালাল উপার্জন ও জবাবদিহিতা বিদ্যমান এবং এর সদস্যরা পরস্পরের পরিপূরক।

ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2023

উত্তর

একই মায়ের উদর (পেট) হতে যাদের জন্ম তাদের সহোদর বলা হয়।

উত্তর

সমাজজীবনের প্রাথমিক ভিত্তি হলো পরিবার। মানবজীবনের যাত্রা শুরু হয়েছিল পারিবারিক সূত্রের হাত ধরেই। সে পরিবারের প্রথম বিন্যাস ছিল স্বামী-স্ত্রীর মাধ্যমে। আদি পিতা আদম (আ.) ও আদি মাতা হাওয়া (আ.)-এর মাধ্যমেই এর প্রথম বিকাশ । মানুষ পৃথিবীর যেকোনো অঞ্চলের অধিবাসী হোক না কেন তাদের সবকিছুতেই একটা মিল ও ঐকতান রয়েছে। তাই পৃথিবীর সকল - মানুষই ছিল একটি সমাজভুক্ত। এজন্যই পরিবারকে সমাজজীবনের প্রাথমিক ইউনিট বলা হয়।

উত্তর

উদ্দীপকে সংগঠন দ্বারা ইসলামি পরিবারের প্রতি ইঙ্গিত করা হয়েছে। জনাব 'ন'-এর উক্তিটি যথার্থ। কুরআন-সুন্নাহর আলোকে পরিচালিত পরিবারকে ইসলামি পরিবার বলে। ইসলামি পরিবার সাধারণ পরিবারের মতোই একটি জাতিভিত্তিক অতি প্রাচীন সামাজিক সংস্থা। কেবল পার্থক্য হলো, ইসলামি পরিবারে সবসময় এবং সব ক্ষেত্রে ইসলামের নীতি ও আদর্শ ক্রিয়াশীল থাকে । ইসলামি পরিবারের বড় সদস্যরা ছোটদের স্নেহ করে। আর ছোটরা বড়দের সম্মান করে। ছোটরা ইসলামি তাহজিব ও তামাদ্দুনে অভ্যন্ত হয়ে উঠে। রাসুল (স.) বলেন-“যে আমাদের ছোটদের স্নেহ করে না, বড়দের সম্মান করে না, সে আমাদের দলভুক্ত নয়।” (আবু দাউদ) ইসলামি পরিবার তার প্রতিজন সদস্যের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করে। পরিবারের সদস্যরা পরস্পরের জীবন, সম্পদ বা সম্ভ্রমের নিরাপত্তা নিশ্চিত করে। সম্পদ আত্মসাৎ করে না। অন্যকে কষ্ট দেয় না এবং কেউ ভুল করলে গভীর মমতায় তাকে সংশোধন করে দেয়। ইসলামি পরিবারে প্রতিবন্ধীদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা থেকে বঞ্চিত হয় না। পরিবারের সবাই মিলে তার দায়িত্ব নেয়। সেজন্য ইসলামি পরিবারের কোনো মানুষই অবহেলা পায় না। পরিশেষে বলা যায়, উদ্দীপকে বর্ণিত জনাব 'ন'-এর বক্তব্য ইসলামি পরিবারে স্নেহ ও সম্মানের ধারা প্রবাহমান এবং আর্থসামাজিক নিরাপত্তা নিশ্চিত হয়।” তা সঠিক।

উত্তর

জনাব 'ম'-এর ইসলামি পরিবার সম্পর্কে উল্লিখিত উক্তিটির সাথে আমি সম্পূর্ণ একমত। পৃথিবীতে প্রচলিত অন্যান্য সমাজব্যবস্থার পরিবারের তুলনায় ইসলামি পরিবার উন্নত এবং মর্যাদার অধিকারী। ইসলামি পরিবারে কেউ কারও প্রতিযোগী, প্রতিপক্ষ, শত্রু বা প্রতিদ্বন্দ্বী নয়। এ পরিবারে একে অন্যের সহযোগী। বিশেষত ইসলামি পরিবারের স্বামী-স্ত্রীরা হন পরস্পরের পরিপূরক। একজন অপরজনের প্রতিদ্বন্দ্বী নয়। কেউ কাউকে উপেক্ষা করে না। অবজ্ঞা বা অবহেলাও করে না। আল্লাহ বলেন— “তারা (নারীরা) তোমাদের ভূষণ এবং তোমরাও (পুরুষরা) তাদের ভূষণ।” (সূরা আল-বাকারা : ১৮৭) ইসলামি পরিবারে সক্ষম মানুষদের বাধ্যতামূলকভাবে উপার্জন করতে হয়। কেননা ইসলামে কর্মবিমুখতা এবং উপার্জনে অনীহাকে ঘৃণা করা হয়েছে। পাশাপাশি শ্রমজীবী মানুষের প্রশংসা করা হয়েছে। এজন্য ইসলামি পরিবারে সবাই শ্রমজীবী হয় এবং তাদের উপার্জন হয় হালাল পন্থায়। মোটকথা, ইসলামি পরিবারের প্রতিটি সদস্য ইসলামি শরিয়ত অনুযায়ী অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করে। ফলে ইসলামি পরিবারে নেমে আসে স্বৰ্গীয় শান্তি । উদ্দীপকে বর্ণিত জনাব 'ম'-এর উক্তি হলো, “সেখানে হালাল উপার্জন ও জবাবদিহিতা বিদ্যমান এবং এর সদস্যরা পরস্পরের পরিপূরক।” আমি জনাব 'ম'-এর উক্তির সাথে একমত । সার্বিক বিবেচনায় বলা যায়, জনাব 'ম'-এর উক্তি সম্পূর্ণ যুক্তিযুক্ত। তাই আমি তার মতের সাথে একমত পোষণ করছি।
HSCIslamic Studies 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. একজন দাঈর বৈশিষ্ট্য হলো-
i. বয়ঃবৃদ্ধ হওয়া
ii. আমলদার হওয়া
iii. উপস্থিত বুদ্ধি থাকানিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. উদ্দীপকে প্রফেসর ইয়াকুব কীসের প্রতি ইঙ্গিত করেন?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • মানবাধিকার
  • ইসলামি ভ্রাতৃত্ব
  • আদর্শিক ভ্রাতৃত্ব
  • বিশ্বভ্রাতৃত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত একাদশ-দ্বাদশ শতাব্দীর গবেষণার ফলে-
i. দর্শনে ব্যাপক উন্নতি হয়
ii. জ্যামিতি শাস্ত্রে ব্যাপক উন্নতি হয়
iii. ক্যালকুলাস ব্যাপক সমৃদ্ধ হয়নিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত প্রফেসর মিজানুর রহমানের গ্রন্থের সাথে নিচের কোন গ্রন্থের মিল রয়েছে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • কিতাব আশ-শিফা
  • কানুন ফিত তিব্ব
  • সুরাতুল আরদ
  • শাহনামা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আউস ও খাজরাজ
  • মুসলিম ও কুরাইশ
  • মুসলিম ও মদিনার বিভিন্ন গোত্র
  • কুরাইশ, ইয়াহুদী ও খ্রিষ্টান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • খনিজ সম্পদে
  • উশরি জমির ফসলে
  • খারাজি জমির ফসলে
  • পশুর জাকাতে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • সততা
  • শঠতা
  • মিথ্যা
  • অবাস্তব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . খতিব সাহেবের নির্দেশনা কার্যকর হলে নগরে-
i. সামাজিক অপরাধ হ্রাস পাবে
ii. মসজিদের সংখ্যা বেড়ে যাবে
iii. ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় হবেনিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . 'ক' নামক শহরে কীসের প্রতিফলন লক্ষণীয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • ইসলামি সমাজব্যবস্থা
  • বিশ্ব ভাতৃত্ববোধ
  • নাগরিক অধিকার
  • ইমামের কর্তব্যবোধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • পৃথিবী বাসযোগ্য হয়
  • জীব বৈচিত্র্য বৃদ্ধি পায়
  • কিবলা নির্ধারণ সহজ হয়
  • জ্যোতিঃশাস্ত্র উন্নত হয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • চট্টগ্রাম
  • সিলেট
  • বরিশাল
  • খুলনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.খিদমতে খালক অর্থ কী?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আল্লাহর সাহায্য
  • সৃষ্টির অধিকার
  • সৃষ্টির প্রতি দয়া
  • সৃষ্টির সেবা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেমুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?খিদমতে খালক অর্থ কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।