শেয়ারFacebookWhatsApp

'একজন সর্বকিছু দেখছেন'- পাঠ্যপুস্তকের আলোকে মূল্যায়ন কর।

উত্তর: 'একজন সবকিছু দেখছেন' হেলালের এ মনোভাবে তাকওয়ার গুণ সুস্পষ্টভাবে ফুটে উঠেছে। তাকওয়া বলতে বোঝায় আল্লাহর ভয়ে যাবতীয় অন্যায়, অনাচার, পাপাচার বর্জন করে কুরআন ও সুন্নাহর নির্দেশমতো পূতপবিত্র জীবনযাপন করা। যিনি তাকওয়া অবলম্বন করেন তাকে মুত্তাকি বলা হয়। তাকওয়া মানুষকে ইহকালীন, পরকালীন উভয় জীবনকেই সম্মান, মর্যাদা ও সফলতা দান করে। এ এমন এক শক্তি যার সাহায্যে মানুষ সত্য ও ন্যায়ের পথে অটল ও অবিচল থাকে। শত বাধা-বিপত্তি ও প্রলোভন তাকে বিচলিত ও বিচ্যুত করতে পারে না। যার মধ্যে সত্য ও ন্যায়ের পথে চলার দৃঢ়তা ও অবিচলতা বিদ্যমান তিনিই প্রকৃতপক্ষে চরিত্রবান। ইসলামের জীবনদর্শনে তাকওয়াই সকল সঙ্গুণের মূল। যার অন্তরে তাকওয়া আছে, সে সর্বত্রই আল্লাহ তায়ালার উপস্থিতি অনুভব করে। আর যে আল্লাহ তায়ালাকে হাজির নাজির জানে সে পাপ কাজ করতে পারে না। উদ্দীপকের হেলাল জীবনের প্রত্যেকটি অর্থনৈতিক কর্মকাণ্ড হারাম- হালাল মেনে সম্পাদন করেন। তিনি মনে করেন, দুনিয়াতে আমরা যা করি সবই আল্লাহ দেখেন। এ কারণে তিনি দুনিয়ার শক্তি বা আদর্শকে আল্লাহর শক্তি কিংবা আদর্শের ওপর স্থান দেন না। প্রত্যেকটি কাজ করার পূর্বে আল্লাহর দেওয়া নির্দেশনা মেনে চলার চেষ্টা করেন। এটি শুধু মুত্তাকির পক্ষেই সম্ভব। গোলাম মাওলার কর্মকাণ্ড উক্ত রূপ হওয়ার পিছনে প্রভাবক হলো তাকওয়া। তাকওয়া ব্যতীত অনুরূপভাবে জীবন পরিচালনা করা সম্ভব নয়। তাই বলা যায়, হেলালের জীবনাচরণে তাকওয়ার প্রভাব রয়েছে।

HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল

'একজন সর্বকিছু দেখছেন'- পাঠ্যপুস্তকের আলোকে মূল্যায়ন কর।

উদ্দীপক

নাসের ও হেলাল একটি বেসরকারি অফিসে চাকরি করেন। নাসের ফাইল আটকিয়ে অতিরিক্ত অর্থ আয় করেন। পক্ষান্তরে, হেলাল অফিসে যথাসময়ে হাজির হন এবং একদিন দেরিতে আসায় অফিস প্রধানের কাছে যথাযথ কারণ ব্যাখ্যা করেন। তিনি বলেন, আমরা যাই করি না কেন একজন সবকিছু দেখছেন।

Dhaka · 2021

উত্তর

তাকওয়া শব্দের অর্থ আল্লাহ ভীতি, পরহেজগারি।

উত্তর

সত্য এমন একটি বিষয় যা মানুষ নিজের মধ্যে ধারণ করলে মিথ্যার অন্ধকার হতে মুক্তি পায়। সত্য কথা বলার, সত্য পথে চলার বিশেষ উপকারিতা রয়েছে। সত্যবাদীকে প্রত্যেকে বিশ্বাস করে, সম্মান করে ও ভালোবাসে। মানুষ তার শক্তি, প্রভাব, প্রতিপত্তি দ্বারা যা অর্জন করতে পারে না সত্যবাদী সহজেই তার ওই গুণ দ্বারা তা আয়ত্ত করে। সত্যের পথে চলা তিক্ত হলেও এর ফল মিষ্ট। । সত্যবাদিতায় সত্যিকার মুক্তি ও সাফল্য আসে, আর মিথ্যার পরিণাম ধ্বংস। এ প্রসঙ্গে মহানবি (সা.) বলেন- الصدق ينفي والكذب يك অর্থাৎ, "সত্য মুক্তি দেয় এবং মিথ্যা ধ্বংস করে।" (আবু দাউদ) কিযব । তথা মিথ্যার পরিণাম অত্যন্ত ভয়াবহ। এ সম্পর্কে মহানবি (সা.) বলেন- إياكم والكذب فَإِن الكِذَّبَ يَهْدِي إِلَى الْفُجُوْرِ وَإِنَّ الْفُجُورَ يَهْدِي إِلَى النَّارِ অর্থাৎ, "তোমরা মিথ্যা থেকে বেঁচে থাকো। কেননা মিথ্যা পাপের দিকে নিয়ে যায়, আর পাপ নিয়ে যায় জাহান্নামের দিকে।" (মুসলিম)

উত্তর

উদ্দীপকে নাসেরের আয়ের পথটি হারাম বা অবৈধ। নাসের একজন অসৎ কর্মকর্তা। তিনি অন্যায়ভাবে অর্থ উপার্জন করেন। নৈতিকতার বিচারে ও ইসলামি শরিয়তের আলোকে তার এ উপার্জন অবৈধ বা হারাম। আর হারাম উপার্জনের পরিণতি খুবই 1 ভয়াবহ। রাসুল (সা.) এ সম্পর্কে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি এরশাদ করেছেন- "হারাম রিযকে যে শরীর বেড়ে উঠেছে, যে শরীরের রক্ত-মাংস গঠিত হয়েছে হারাম সম্পদ দিয়ে সে শরীর ও গোশত কোনোদিনই জান্নাতে প্রবেশ করবে না। তার ইবাদাত ও দুআ আল্লাহর নিকট কবুল হয় না। রাসুলুল্লাহ (সা.) বলেন, "লোকে দূর- দূরান্ত ভ্রমণ করে এবং দুআ কবুলের আশায় এলোমেলো চুলে ধূলা ধূসরিত অবস্থায় দু'হাত আসমানের দিকে তুলে বারবার বলতে থাকে হে আল্লাহ! অথচ তার খাবার হারাম, পোশাক হারাম। হারাম খাদ্যে সে লালিত-পালিত হয়েছে। এমন ব্যক্তির দুআ আল্লাহর কাছে কীভাবে কবুল হতে পারে?" (মুসলিম) এজন্য আমাদের উচিত হালাল উপার্জন করা। কেননা আল্লাহ তায়ালার সুস্পষ্ট নির্দেশ রয়েছে হালাল জীবিকা গ্রহণের জন্য। তিনি বলেন- "মানবমণ্ডলি পৃথিবীতে তোমরা হালাল ও পবিত্র যা কিছু আছে তা থেকে আহার কর।" (সূরা আল বাকারা: ১৬৮) উদ্দীপকে নাসের তার অফিসে ফাইল আটকিয়ে অতিরিক্ত অর্থ আয় করেন। যা ঘুষের অন্তর্ভুক্ত এবং হারাম উপার্জন।

উত্তর

'একজন সবকিছু দেখছেন' হেলালের এ মনোভাবে তাকওয়ার গুণ সুস্পষ্টভাবে ফুটে উঠেছে। তাকওয়া বলতে বোঝায় আল্লাহর ভয়ে যাবতীয় অন্যায়, অনাচার, পাপাচার বর্জন করে কুরআন ও সুন্নাহর নির্দেশমতো পূতপবিত্র জীবনযাপন করা। যিনি তাকওয়া অবলম্বন করেন তাকে মুত্তাকি বলা হয়। তাকওয়া মানুষকে ইহকালীন, পরকালীন উভয় জীবনকেই সম্মান, মর্যাদা ও সফলতা দান করে। এ এমন এক শক্তি যার সাহায্যে মানুষ সত্য ও ন্যায়ের পথে অটল ও অবিচল থাকে। শত বাধা-বিপত্তি ও প্রলোভন তাকে বিচলিত ও বিচ্যুত করতে পারে না। যার মধ্যে সত্য ও ন্যায়ের পথে চলার দৃঢ়তা ও অবিচলতা বিদ্যমান তিনিই প্রকৃতপক্ষে চরিত্রবান। ইসলামের জীবনদর্শনে তাকওয়াই সকল সঙ্গুণের মূল। যার অন্তরে তাকওয়া আছে, সে সর্বত্রই আল্লাহ তায়ালার উপস্থিতি অনুভব করে। আর যে আল্লাহ তায়ালাকে হাজির নাজির জানে সে পাপ কাজ করতে পারে না। উদ্দীপকের হেলাল জীবনের প্রত্যেকটি অর্থনৈতিক কর্মকাণ্ড হারাম- হালাল মেনে সম্পাদন করেন। তিনি মনে করেন, দুনিয়াতে আমরা যা করি সবই আল্লাহ দেখেন। এ কারণে তিনি দুনিয়ার শক্তি বা আদর্শকে আল্লাহর শক্তি কিংবা আদর্শের ওপর স্থান দেন না। প্রত্যেকটি কাজ করার পূর্বে আল্লাহর দেওয়া নির্দেশনা মেনে চলার চেষ্টা করেন। এটি শুধু মুত্তাকির পক্ষেই সম্ভব। গোলাম মাওলার কর্মকাণ্ড উক্ত রূপ হওয়ার পিছনে প্রভাবক হলো তাকওয়া। তাকওয়া ব্যতীত অনুরূপভাবে জীবন পরিচালনা করা সম্ভব নয়। তাই বলা যায়, হেলালের জীবনাচরণে তাকওয়ার প্রভাব রয়েছে।
HSCIslamic Studies 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. একজন দাঈর বৈশিষ্ট্য হলো-
i. বয়ঃবৃদ্ধ হওয়া
ii. আমলদার হওয়া
iii. উপস্থিত বুদ্ধি থাকানিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. উদ্দীপকে প্রফেসর ইয়াকুব কীসের প্রতি ইঙ্গিত করেন?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত একাদশ-দ্বাদশ শতাব্দীর গবেষণার ফলে-
i. দর্শনে ব্যাপক উন্নতি হয়
ii. জ্যামিতি শাস্ত্রে ব্যাপক উন্নতি হয়
iii. ক্যালকুলাস ব্যাপক সমৃদ্ধ হয়নিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত প্রফেসর মিজানুর রহমানের গ্রন্থের সাথে নিচের কোন গ্রন্থের মিল রয়েছে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . খতিব সাহেবের নির্দেশনা কার্যকর হলে নগরে-
i. সামাজিক অপরাধ হ্রাস পাবে
ii. মসজিদের সংখ্যা বেড়ে যাবে
iii. ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় হবেনিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . 'ক' নামক শহরে কীসের প্রতিফলন লক্ষণীয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.খিদমতে খালক অর্থ কী?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেমুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?খিদমতে খালক অর্থ কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।