উদ্দীপকে নাসেরের আয়ের পথটি কোন ধরনের উপার্জন? বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে নাসেরের আয়ের পথটি হারাম বা অবৈধ। নাসের একজন অসৎ কর্মকর্তা। তিনি অন্যায়ভাবে অর্থ উপার্জন করেন। নৈতিকতার বিচারে ও ইসলামি শরিয়তের আলোকে তার এ উপার্জন অবৈধ বা হারাম। আর হারাম উপার্জনের পরিণতি খুবই 1 ভয়াবহ। রাসুল (সা.) এ সম্পর্কে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি এরশাদ করেছেন- "হারাম রিযকে যে শরীর বেড়ে উঠেছে, যে শরীরের রক্ত-মাংস গঠিত হয়েছে হারাম সম্পদ দিয়ে সে শরীর ও গোশত কোনোদিনই জান্নাতে প্রবেশ করবে না। তার ইবাদাত ও দুআ আল্লাহর নিকট কবুল হয় না। রাসুলুল্লাহ (সা.) বলেন, "লোকে দূর- দূরান্ত ভ্রমণ করে এবং দুআ কবুলের আশায় এলোমেলো চুলে ধূলা ধূসরিত অবস্থায় দু'হাত আসমানের দিকে তুলে বারবার বলতে থাকে হে আল্লাহ! অথচ তার খাবার হারাম, পোশাক হারাম। হারাম খাদ্যে সে লালিত-পালিত হয়েছে। এমন ব্যক্তির দুআ আল্লাহর কাছে কীভাবে কবুল হতে পারে?" (মুসলিম) এজন্য আমাদের উচিত হালাল উপার্জন করা। কেননা আল্লাহ তায়ালার সুস্পষ্ট নির্দেশ রয়েছে হালাল জীবিকা গ্রহণের জন্য। তিনি বলেন- "মানবমণ্ডলি পৃথিবীতে তোমরা হালাল ও পবিত্র যা কিছু আছে তা থেকে আহার কর।" (সূরা আল বাকারা: ১৬৮) উদ্দীপকে নাসের তার অফিসে ফাইল আটকিয়ে অতিরিক্ত অর্থ আয় করেন। যা ঘুষের অন্তর্ভুক্ত এবং হারাম উপার্জন।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে নাসেরের আয়ের পথটি কোন ধরনের উপার্জন? বর্ণনা কর।
উদ্দীপক
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর