আবরারের মধ্যে কোন গুণের অভাব রয়েছে? এর গুরুত্ব বিশ্লেষণ কর।
উত্তর: আবরারের মধ্যে দেশপ্রেমের অভাব রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব হলো 'দুষ্টের দমন ও শিষ্টের লালন করা।' অন্যায় অপকর্ম ও অপরাধ দমনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সঠিকভাবে দায়িত্ব পালন করলে সমাজে শান্তি ও নিরাপত্তা বিরাজ করত। দেশের স্বার্থও সংরক্ষিত হতো। মাদক আমাদের যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। মাদকের করাল গ্রাসে নতুন নতুন অপরাধী তৈরি হচ্ছে। যারা দেশের চরম শত্রুতে পরিণত হয়েছে। এদের প্রতি কঠোর ব্যবস্থা গ্রহণ করতে পারে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তারা কর্তব্য কাজে অবহেলা না করলে এসব সমস্যা হতে উত্তরণ হওয়া সম্ভব। এমনিভাবে সরকারিভাবে যিনি যে পদে রয়েছেন তারা যদি তাদের কর্তব্য কাজ সঠিকভাবে পালন করেন তাহলে দেশের স্বার্থ সংরক্ষিত হবে। আর তারা যদি তাদের দায়িত্ব পালন না করেন তাহলে দেশ ক্ষতিগ্রস্ত হবে। উদ্দীপকে আবরার সাহেব দেশের আইনশৃঙ্খলা বাহিনীতে চাকরি করেন। সীমান্ত এলাকায় চোরাচালানকারীদের কাছে অর্থের বিনিময় মাধম দেখেও তিনি তা না দেখার ভান করেন। এর মাধ্যমে বোঝা গেল আবরার সাহেবের দেশপ্রেমের অভাব রয়েছে।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
আবরারের মধ্যে কোন গুণের অভাব রয়েছে? এর গুরুত্ব বিশ্লেষণ কর।
উদ্দীপক
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর