শিশুটির প্রতি রহিমার আচরণের তাৎপর্য বিশ্লেষণ কর।
উত্তর: শিশুটির প্রতি রহিমার আচরণে শিশুদের প্রতি কর্তব্যের বিষয়টি ফুটে উঠেছে। শিশুদের অধিকার সম্পর্কে ইসলাম সুস্পষ্ট নির্দেশনা প্রদান করেছে। বিশেষ করে এতিম শিশুদের সম্পদ বঞ্চিত করার ব্যাপারে ইসলাম কঠোর সতর্ক বাণী উচ্চারণ করেছে। মোটকথা, মানবসমাজের সুস্থ ও পরিপূর্ণ সমৃদ্ধি, সভ্যতার সুষম বিকাশের স্বার্থে শিশুদের জন্য করণীয় বিষয়ে ইসলাম সুনির্দিষ্ট রূপরেখা নির্ধারণ করে দিয়েছে। সুসন্তান লাভের জন্য মুমিন-মুসলমান আল্লাহ তায়ালার কাছে প্রার্থনা করবে এটিই আল-কুরআনের শিক্ষা। সন্তান জন্মের পর সকল ক্ষেত্রে তার কামিয়াবির জন্য পিতাকে চেষ্টা করতে হবে। সন্তানের ভরণ- পোষণ, শিক্ষাদান প্রভৃতি ছাড়াও মনের দিক থেকে তাকে হৃদয় উজাড় করে ভালোবাসা দিতে হবে। নবজাতক দুনিয়ায় আসার সাথে সাথেই ডান কানে আজান ও বাম কানে ইকামত দেওয়া কর্তব্য। নবজাতকের নাম রাখার পর কর্তব্য হলো ছেলে হলে দুটি আর মেয়ে হলে একটি ছাগল কুরবানিতে জবেহযোগ্য পশু দ্বারা আকিকা করা। শিশুর জীবন সুন্দর করে গড়ে তোলার ব্যাপারে সকলকেই সচেতন থাকতে হবে। কেননা শিশুরা আল্লাহর পক্ষ থেকে পবিত্র আমানত। কাজেই শিশুকে আদব ও শিষ্টাচার শিক্ষা দেওয়া আবশ্যক। শিশু যেন প্রশংসনীয় ও সুন্দর চরিত্রে গড়ে উঠতে পারে সেজন্য সকলের সহযোগিতা আবশ্যক। উদ্দীপকে রহিমা খাতুন ডে-কেয়ারে রেখে যাওয়া শরমিনের শিশুকে কান্না করতে দেখে তাকে আদর করেন এবং ব্যাগ থেকে বিস্কুট বের করে খেতে দেন। এর দ্বারা রহিমা শিশুর প্রতি তার কর্তব্য পালন করেছেন।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
শিশুটির প্রতি রহিমার আচরণের তাৎপর্য বিশ্লেষণ কর।
উদ্দীপক
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর