উদ্দীপকে মনিরার ধারণার সাথে তুমি কি একমত? মতামত দাও।
উত্তর: উদ্দীপকে মনিরার ধারণার সাথে আমি একমত নই। কারণ মনিরা যেকোনো উপায়ে অর্থ উপার্জন করে এবং মনে করে এটিই তার জীবনের বড় সফলতা অথচ হারাম উপায়ে উপার্জিত সম্পদ দিয়ে গড়া শরীর জাহান্নামে স্থান হবে। ইবাদাত করা যেমন ফরয, তেমনি হালাল উপার্জন বা হালাল রুজি অন্বেষণ করা ফরয। মহান আল্লাহর নির্দেশ- "সালাত সমাপ্ত হলে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড় এবং আল্লাহর অনুগ্রহ সন্ধান কর ও আল্লাহকে অধিক স্মরণ কর যাতে, তোমরা সফলকাম হও।" (সূরা জুমআ ১০) রাসুল (স.) বলেন, "হালাল রুজি অন্বেষণ করা ফরযের পরেও একটি ফরয।" (বায়হাকি) ইবাদাত কবুলের পূর্বশর্ত হলো হালাল উপার্জন করা। রাসুল (স.) বলেন, "হারাম উপার্জনের মাধ্যমে জীবিকা নির্বাহ করলে তার ইবাদাত কবুল হয় না।" (বায়হাকি) তিনি আরও বলেন, "হালাল উপার্জনকারী ব্যক্তি আল্লাহর বন্ধু।" (বায়হাকি) হালাল। উপার্জনের অন্যতম সুফল হলো মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং পরকালে জান্নাত লাভ। তাই বলা যায়, উদ্দীপকে বর্ণিত মনিরার - ধারণাটি ইসলাম পরিপন্থি।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে মনিরার ধারণার সাথে তুমি কি একমত? মতামত দাও।
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর