উদ্দীপকে জনাব 'ক' বর্ণিত বিষয়টি ব্যাখ্যা কর ।
উত্তর: উদ্দীপকে বর্ণিত জনাব 'ক' বন্ধু নির্বাচনে সতর্কতাবিষয়ক হাদিসটি বর্ণনা করেন। হাদিসটি হলো- হযরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, মানুষ তার বন্ধু দ্বীন বা জীবনাদর্শ দ্বারা প্রভাবিত হয়। কাজেই তোমাদের প্রত্যেকেই যেন যাচাই করে নেয় কার সাথে সে বন্ধুত্ব করছে। (মুসনাদে আহমদ) বন্ধুর প্রভাবে প্রভাবিত হওয়া, বন্ধুর সংস্পর্শে তার কর্মপদ্ধতি ও আদর্শের প্রতি আগ্রহী হওয়া মানুষের সাধারণ স্বভাব। এজন্য বন্ধু নির্বাচনের ক্ষেত্রে অত্যন্ত সাবধান ও সতর্ক হতে হয়। কেননা মহানবি (সা.) বলেন, “যে ব্যক্তি যে সম্প্রদায়ের অনুসারী হয় কিয়ামতের দিন সে সেই সম্প্রদায়ভুক্ত হবে।” তাই ধর্মপ্রাণ, সৎ আল্লাহভীরু ব্যক্তিরা বন্ধু নির্বাচিত হওয়ার যোগ্য। এ সম্পর্কে বহুল প্রচলিত ও প্রতিষ্ঠিত একটি প্রবাদ আছে— “সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ।” সেজন্য বন্ধু নির্বাচনে সৎ মুত্তাকি লোক প্রাধান্য পাওয়া উচিত।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে জনাব 'ক' বর্ণিত বিষয়টি ব্যাখ্যা কর ।
উদ্দীপক
কুমিল্লা ক্যাডেট কলেজ · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর