রহিম মোল্লার কর্মকাণ্ড বিশ্লেষণপূর্বক এটির সামাজিক গুরুত্ব পাঠ্যপুস্তকের আলোকে মূল্যায়ন কর।
উত্তর: রহিম মোল্লার কর্মকান্ডে ইহসান এবং মানবসেবা প্রতিফলিত হয়েছে। মানবসেবাকে আরবিতে খিদমাতুল খালক বলে। আল্লাহ ও তার সৃষ্টির প্রতি মানুষের যে দায়িত্ব ও কর্তব্য রয়েছে তা নিষ্ঠা ও আন্তরিকতার সাথে উত্তমরূপে সম্পাদন করাকে ইহসান বলে। ফরিদ মিয়া অন্ধ লোককে ফেলে দেওয়ার দৃশ্য দেখে রহিম মোল্লা অন্ধ লোকটিকে সাহায্য করেন আর একটি হাদিস উল্লেখ করেন 'যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না, আল্লাহ তায়ালাও তার প্রতি দয়া দেখান না।” (বুখারি) এ হাদিসে মানবসেবার প্রতি গুরুত্বারোপ করা হয়েছে। ইহসানের বিনিময় ইহসান ছাড়া আর কিছু নয়। মহান আল্লাহ বলেন, "ইহসানের বিনিময় ইহসান ছাড়া আর কী হতে পারে।” (সূরা আর রহমান : ৬০) মহান আল্লাহ ও তাঁর সৃষ্টিকুলের প্রতি ইহসান করলে আল্লাহর অসীম রহমত লাভ করা যায়। রাসুল (সা.) বলেন, "পৃথিবীর অধিবাসীদের সাথে ইহসান কর, তাহলে আকাশের অধিবাসীরা তোমাদের প্রতি রহমত করবে।” (তিরমিযি) তাই সব মানুষের সাথে সদয় আচরণ করা, মানুষের প্রতি দয়া দেখানো আমাদের প্রত্যেকেরই কর্তব্য। সমাজে ঐক্য, শান্তি, সৌহার্দ ও সম্প্রীতি আর শৃঙ্খলা প্রতিষ্ঠায় ইহসানের গুরুত্ব অত্যধিক। যদি আমরা সমাজের সকলের প্রতি দয়া দেখাতে পারি, তাহলে মহান আল্লাহর দয়া আমরা অর্জন করতে পারব।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
রহিম মোল্লার কর্মকাণ্ড বিশ্লেষণপূর্বক এটির সামাজিক গুরুত্ব পাঠ্যপুস…
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর