উদ্দীপকে উল্লিখিত আমজাদের আচরণে ইসলামের কোন অধিকার ক্ষুণ্ণ হয়েছে? উহা চিহ্নিতপূর্বক ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত আমজাদের আচরণে ইসলামের নারীর সম্মান লাভের অধিকার ক্ষুন্ন হয়েছে। সাধারণ অর্থে নারীর প্রতি সম্মানবোধ বলতে নারীকে সম্মান প্রদর্শনের অনুভূতি বা মনোভাবকে বোঝায়। ব্যাপকার্থে নারীর প্রতি সম্মানবোধ হলো নারী জাতির প্রতি সম্মানজনক মনোভাব। যেমন- সৃষ্টির বিচারে নর ও নারীর সমান অধিকার ও মর্যাদা প্রদান, নারী ফলে কাউকে ছোট মনে করা, নারী হিসেবে কাউকে ঠাট্টাবিদ্রূপ না করা। নারী হিসেবে কাউকে হীন, নীচ ও ক্ষুদ্র মনে তুচ্ছতাচ্ছিল্য না করা নারীর প্রতি ঘৃণার মনোভাব পোষণ করা ইত্যাদি। বরং যথাযথাভাবে তাদের প্রাপ্য অধিকার ও মর্যাদা প্রদান করা তাদের মাল, সম্পদ, ইজ্জত-সম্মানের সংরক্ষণ করা ইত্যাদি নারীর প্রতি সম্মানবোধের প্রকৃত উদাহরণ এবং এগুলো সঠিকভাবে পাওয়া নারীদের অধিকারের বিপরীত কিছু করলে নারীর অধিকার ক্ষুন্ন হয়। উদ্দীপকে দেখা যায় একাদশ শ্রেণির ছাত্র আমজাদ মেয়েদেরকে হীন, নীচ ও ক্ষুদ্র বলে মনে করে। এজন্য সে তার ক্লাদের বান্ধবীদের ঘৃণা করে এবং তাদের সাথে তুচ্ছতাচ্ছিল্যপূর্ণ ব্যবহার করে যা ইসলামের নারীর প্রতি সম্মানবোধের অধিকার ক্ষুন্ন করেছে।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত আমজাদের আচরণে ইসলামের কোন অধিকার ক্ষুণ্ণ হয়েছে? উ…
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর