উদ্দীপকে সাবিহার মন্তব্য "আল্লাহর নির্দেশিত পন্থায় উপার্জনে বরকত আছে।" - উক্তিটি বিশ্লেষণপূর্বক এর সামাজিক প্রভাব বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে সাবিহার মন্তব্য "আল্লাহর নির্দেশিত পন্থায় উপার্জনে বরকত আছে।" উক্ত মন্তব্য দ্বারা হালাল উপার্জনের গুরুত্ব বর্ণনা করা হয়। হালাল উপার্জন দ্বারা জীবিকা নির্বাহ করা ইসলামি জীবনব্যবস্থায় খুবই গুরুত্বপূর্ণ বিষয়। হালাল উপার্জনের মাধ্যমে জীবিকা নির্বাহ করার জন্য ইসলামে কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে। মহান আল্লাহ বলেন, "তোমরা নিজেদের মধ্যে একে অন্যের অর্থ-সম্পদ অন্যায়ভাবে গ্রাস করিও না এবং মানুষের ধন-সম্পত্তির কিয়দংশ। জেনে-শুনে অন্যায়ভাবে গ্রাস করার উদ্দেশ্যে এটি বিচারকগণের নিকট পেশ করিও না।" (সূরা আল বাকারা: ১৮৮) তিনি অন্যত্র বলেন, "হে মুমিনগণ! তোমাদেরকে আমি যেসব পবিত্র বস্তু দিয়েছি তা হতে আহার কর এবং আল্লাহর নিকট কৃতজ্ঞতা প্রকাশ কর যদি তোমরা শুধু তাঁরই ইবাদাত কর।" (সূরা আল-বাকারা: ১৭২) রাসুল (স.) বলেন, "নিজ হাতের উপার্জিত খাদ্যের চেয়ে উত্তম খাদ্য। কেউ কোনো দিন খায়নি।" (বুখারি) হালাল উপার্জন করতে হলে, মানুষকে পরিশ্রম করতে হয়। এতে কর্মবিমুখতা দূর হয়। হালাল উপার্জনের অন্যতম সুফল হলো মহান আল্লাহর অশেষ রহমত ও করুণা পাওয়া যায় আর হালাল উপার্জনকারীর জন্য পরকালে রয়েছে জান্নাত। সুতরাং হালাল উপার্জন সামাজিকভাবে অনেক প্রভাব বিস্তার করে। সমাজ থেকে দূর হয় কর্মবিমুখতা, অলসতা, অন্যায় ও রাহাজানি। তাই বলা যায়, সাবিহার মন্তব্যটি যথার্থ।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে সাবিহার মন্তব্য "আল্লাহর নির্দেশিত পন্থায় উপার্জনে বরকত আছ…
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর