রোহানের চরিত্রে যে গুণাবলি লক্ষ করা যায় তাকে কী বলে? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো।
উত্তর: রোহানের চরিত্রে যে গুণাবলি লক্ষ করা যায় তাকে তাওয়াক্কুল বলে। তাওয়াক্কুল হলো কোনো কিছু অর্জনের জন্য চেষ্টা বা সাধনা করার পর সফলতার জন্য মহান আল্লাহর ওপর ভরসা করা। মানুষ তার কাঙ্ক্ষিত ফললাভের আশায় নিজে আগে সাধ্যমতো চেষ্টা করবে, তারপর আল্লাহর ওপর ভরসা করবে এটাই তাওয়াক্কুলের শিক্ষা। রোহানের চরিত্রে এ শিক্ষাই প্রতিফলিত হয়। উদ্দীপকের রোহান এইচ, এস, সি পরীক্ষার্থী। পরীক্ষায় ভালো ফলাফলের আশায় সে নিয়মিত লেখাপড়া করে এবং আল্লাহর সাহায্য প্রার্থনা করে রোহানের এ গুণাবলি তাওয়াক্কুলের প্রতি নির্দেশ করে। কারণ তাওয়াক্কুল হলো নিজে আগে চেষ্টা করার পর ভালো ফলাফলের জন্য আল্লাহর উপর ভরসা করা। সুতরাং বলা যায়, রোহানের নিয়মিত লেখাপড়া করা এবং আল্লাহর সাহায্য প্রার্থনা করার গুণাবলি তাওয়াক্কুলকেই নির্দেশ করে।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
রোহানের চরিত্রে যে গুণাবলি লক্ষ করা যায় তাকে কী বলে? উদ্দীপকের আলো…
উদ্দীপক
Comilla · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর