উদ্দীপকের আলোকে মনিরার চিন্তা-চেতনা ইসলামের দৃষ্টিতে ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের মনিরার হারাম উপার্জনের চিন্তা-চেতনা ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণ নিষিদ্ধ এবং ঘৃণিত কাজ। ইসলাম যাবতীয় অন্যায় ও অবৈধ পন্থায় উপার্জনকে হারাম ঘোষণা করেছে। আর হারাম পন্থায় অর্জিত সম্পদকে অপবিত্র ও নাপাক আখ্যা দেওয়া হয়েছে। এছাড়া অবৈধ পন্থায় অর্জিত সম্পদ ইবাদত কবুলের অন্তরায়। তাই উপার্জন সম্পর্কে মনিরার চিন্তা-ভাবনা সম্পূর্ণ ভুলের ওপর প্রতিষ্ঠিত। উদ্দীপকের মনিরা মনে করে বৈধ/অবৈধ যেকোনো পন্থায় সম্পদের মালিক হওয়াতেই সফলতা। সত্য ও সঠিক পন্থায় চলাকে সে বোকামি মনে করে। তার এ ধারণা সম্পূর্ণ ভিত্তিহীন ও ভুল। ইসলামে হারাম উপার্জন নিরুৎসাহিত করা হয়েছে এবং হালাল উপার্জন ফরজ করা হয়েছে। কারণ হারাম উপার্জনের মাধ্যমে ব্যক্তির সব রকমের পাপের দরজা খুলে যায়। হারাম উপার্জনে মিথ্যা, শঠতা, প্রতারণাসহ বিভিন্ন পাপের আশ্রয় নিতে হয়। এজন্য রাসুল (স) বলেন, 'যে গোশত হারাম জীবিকা দিয়ে গঠিত তা বেহেশতে প্রবেশ করবে না' (মুসনাদে আহমাদ)। তাই বলা যায়, মনিরার অবৈধ পন্থায় উপার্জনের চিন্তা-চেতনার পরিণাম ইহকাল ও পরকাল উভয় জগতেই অত্যন্ত ভয়াবহ।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে মনিরার চিন্তা-চেতনা ইসলামের দৃষ্টিতে ব্যাখ্যা করো।
উদ্দীপক
Comilla · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর