শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে রাবেতার কর্মকাণ্ডের পরিণতি কী হতে পারে? কুরআন হাদিসের আলোকে বিশ্লেষণ করো।

উত্তর: উদ্দীপকের রাবেতার তাকওয়াবিহীন জীবনযাপনের পরিণতি অত্যন্ত ভয়াবহ।ইসলামি জীবনদর্শনে তাকওয়া সব সদগুণের মূল। উন্নত চরিত্র গঠন ও তা সমুন্নত রাখার ক্ষেত্রে এর গুরুত্ব অপরিসীম। তাকওয়াহীন জীবনযাপন করলে দুনিয়া ও আখিরাতে সফলতা লাভ করা যায় না। যে ব্যক্তি তাকওয়াহীন জীবনযাপন করে তার অবৈধ ও পাপকাজের পথে ধাবিত হওয়ার আশঙ্কা বেশি থাকে। রাবেতার চরিত্রেও এটি লক্ষ করা যায়।উদ্দীপকের রাবেতা ব্যক্তিগত জীবনে খুবই উদাসীন। সে বৈধ ও অবৈধের মধ্যে কোনো পার্থক্য করে না। তার কাছে দুটোই সমান। তার বড় বোন রাবেয়া তাকে সতর্ক জীবনযাপনের উপদেশ দিলেও সে এতে কোনো গুরুত্বই দেয়নি। রাবেয়ার এসব কর্মকাণ্ডের মাধ্যমে স্পষ্ট বোঝা যায়, তার মধ্যে তাকওয়া অনুপস্থিত। আর ইসলামে তাকওয়াহীন জীবনযাপনের পরিণতি ভয়াবহ। প্রকৃতপক্ষে যার মধ্যে তাকওয়া নেই তার ইমান নেই। তাকওয়াহীন জীবনযাপনে নিষ্ঠা, দায়িত্বশীলতা ও ন্যায়নীতি থাকে না। কেননা অন্তরে আল্লাহর ভয় না থাকলে ব্যক্তি সহজেই যেকোনো ধরনের অন্যায়, দুর্নীতি ও পাপ কাজে জড়িত হয়ে পড়েন। এ ধরনের জীবনযাপনে সুখ-শান্তি ও শৃঙ্খলা থাকে না।পরিশেষে বলা যায়, তাকওয়াহীন জীবনযাপনের চূড়ান্ত পরিণতি হলো জাহান্নাম। কাজেই সব মুসলিমের উচিত আল্লাহ তায়ালাকে ভয় করে কুরআন-সুন্নাহর আলোকে জীবনযাপন করা।

HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে রাবেতার কর্মকাণ্ডের পরিণতি কী হতে পারে? কুরআন হাদিসের আলোক…

উদ্দীপক

রাবেয়া বেগম অত্যন্ত দীনদার ও আল্লাহওয়ালা মহিলা। তিনি সব ধরনের অবৈধ বস্তু বর্জন করে চলেন। শুধু তাই নয়, তিনি এমন বৈধ বস্তুও বর্জন করেন, যেগুলো সন্দেহযুক্ত। পক্ষান্তরে তার ছোট বোন রাবেতা ব্যক্তিগত জীবনে খুবই উদাসীন। বৈধ, অবৈধ সবকিছুই তার কাছে সমান। একদিন রাবেয়া তার ছোটবোনকে বললো, 'সতর্ক জীবনযাপন না কলে তোমার শেষ পরিণতি ভাল হবে না'। রাবেতা বড় বোনের কথায় কোন গুরুত্ব দেয়নি।

Dhaka · 2018

উত্তর

সালাত শব্দের অর্থ দোয়া বা প্রার্থনা করা।

উত্তর

প্রতিটি ভালো কাজের শুরুতে আল্লাহর নাম নেওয়া ইসলামি সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ দিক। মুসলমানদের প্রতিটি কাজই 'বিসমিল্লাহ' বলে শুরু করতে হয়। মহান আল্লাহর নাম নিয়ে কাজ শুরু করলে আল্লাহ তায়ালা তাতে রহমত করেন। আর কাজের শুরুতে আল্লাহর নাম না নিলে সেটি সঠিকভাবে সম্পন্ন হয় না। এ সম্পর্কে রাসুলুল্লাহ (স) বলেন, 'প্রতিটি ভালো কাজের শুরুতে যদি আল্লাহর নাম নেওয়া না হয়, তাহলে সেটি হয় অসম্পূর্ণ ও নিম্নমানের' (সুনান আবু দাউদ, সুনান ইবনে মাজাহ)।

উত্তর

উদ্দীপকে রাবেয়ার কর্মকাণ্ড ইমাম গাযযালি (র) এর দৃষ্টিতে দ্বিতীয় স্তরের তাকওয়া।আল্লাহ তায়ালার ভয়ে সব ধরনের অন্যায়, অনাচার ও পাপ কাজ থেকে নিজেকে বিরত রেখে কুরআন ও সুন্নাহর আলোকে জীবনযাপন করাকে তাকওয়া বলে। প্রখ্যাত মুসলিম দার্শনিক ইমাম গাযযালি (র)-এর মতে তাকওয়ার চারটি স্তর রয়েছে। একজন মুত্তাকি পর্যায়ক্রমে তাকওয়ার প্রতিটি স্তর অতিক্রম করে চূড়ান্ত পর্যায়ে মহান আল্লাহ তায়ালার পূর্ণ সন্তুষ্টি অর্জন করেন। তাকওয়ার দ্বিতীয় স্তর হলো হারাম বস্তু বর্জন করার পর সন্দেহযুক্ত হালাল বস্তু বর্জন করা। এ স্তরের তাকওয়া অনুশীলনকারী ব্যক্তিকে বলা হয় সুলাহা। রাবেয়াকেও দ্বিতীয় স্তরের তাকওয়া অনুশীলনকারী ব্যক্তি বলা যায়।উদ্দীপকে উল্লেখ করা হয়েছে, রাবেয়া বেগম অত্যন্ত দীনদার ও আল্লাহওয়ালা একজন মহিলা। তিনি সব ধরনের অবৈধ বস্তু বর্জন করার পাশাপাশি সন্দেহযুক্ত বৈধ বস্তুও বর্জন করেন। কেননা সন্দেহযুক্ত হালাল বস্তু বর্জন না করলে সন্দেহাতীতভাবে হারাম থেকে মুক্ত থাকা যায় না। রাসুলুল্লাহ (স) বলেন, 'যা সন্দেহযুক্ত তা বর্জন করো আর যা সন্দেহযুক্ত নয় তা গ্রহণ করো' (আবু দাউদ, মুসনাদে আহমদ)। আর রাবেয়ার এ কাজের মাধ্যমে দ্বিতীয় স্তরের তাকওয়ার প্রকাশ ঘটেছে।

উত্তর

উদ্দীপকের রাবেতার তাকওয়াবিহীন জীবনযাপনের পরিণতি অত্যন্ত ভয়াবহ।ইসলামি জীবনদর্শনে তাকওয়া সব সদগুণের মূল। উন্নত চরিত্র গঠন ও তা সমুন্নত রাখার ক্ষেত্রে এর গুরুত্ব অপরিসীম। তাকওয়াহীন জীবনযাপন করলে দুনিয়া ও আখিরাতে সফলতা লাভ করা যায় না। যে ব্যক্তি তাকওয়াহীন জীবনযাপন করে তার অবৈধ ও পাপকাজের পথে ধাবিত হওয়ার আশঙ্কা বেশি থাকে। রাবেতার চরিত্রেও এটি লক্ষ করা যায়।উদ্দীপকের রাবেতা ব্যক্তিগত জীবনে খুবই উদাসীন। সে বৈধ ও অবৈধের মধ্যে কোনো পার্থক্য করে না। তার কাছে দুটোই সমান। তার বড় বোন রাবেয়া তাকে সতর্ক জীবনযাপনের উপদেশ দিলেও সে এতে কোনো গুরুত্বই দেয়নি। রাবেয়ার এসব কর্মকাণ্ডের মাধ্যমে স্পষ্ট বোঝা যায়, তার মধ্যে তাকওয়া অনুপস্থিত। আর ইসলামে তাকওয়াহীন জীবনযাপনের পরিণতি ভয়াবহ। প্রকৃতপক্ষে যার মধ্যে তাকওয়া নেই তার ইমান নেই। তাকওয়াহীন জীবনযাপনে নিষ্ঠা, দায়িত্বশীলতা ও ন্যায়নীতি থাকে না। কেননা অন্তরে আল্লাহর ভয় না থাকলে ব্যক্তি সহজেই যেকোনো ধরনের অন্যায়, দুর্নীতি ও পাপ কাজে জড়িত হয়ে পড়েন। এ ধরনের জীবনযাপনে সুখ-শান্তি ও শৃঙ্খলা থাকে না।পরিশেষে বলা যায়, তাকওয়াহীন জীবনযাপনের চূড়ান্ত পরিণতি হলো জাহান্নাম। কাজেই সব মুসলিমের উচিত আল্লাহ তায়ালাকে ভয় করে কুরআন-সুন্নাহর আলোকে জীবনযাপন করা।
HSCIslamic Studies 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. একজন দাঈর বৈশিষ্ট্য হলো-
i. বয়ঃবৃদ্ধ হওয়া
ii. আমলদার হওয়া
iii. উপস্থিত বুদ্ধি থাকানিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. উদ্দীপকে প্রফেসর ইয়াকুব কীসের প্রতি ইঙ্গিত করেন?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত একাদশ-দ্বাদশ শতাব্দীর গবেষণার ফলে-
i. দর্শনে ব্যাপক উন্নতি হয়
ii. জ্যামিতি শাস্ত্রে ব্যাপক উন্নতি হয়
iii. ক্যালকুলাস ব্যাপক সমৃদ্ধ হয়নিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত প্রফেসর মিজানুর রহমানের গ্রন্থের সাথে নিচের কোন গ্রন্থের মিল রয়েছে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . খতিব সাহেবের নির্দেশনা কার্যকর হলে নগরে-
i. সামাজিক অপরাধ হ্রাস পাবে
ii. মসজিদের সংখ্যা বেড়ে যাবে
iii. ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় হবেনিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . 'ক' নামক শহরে কীসের প্রতিফলন লক্ষণীয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.খিদমতে খালক অর্থ কী?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেমুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?খিদমতে খালক অর্থ কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।