রোহানের বাবার বক্তব্যের যৌক্তিকতা তোমার পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: 'চেষ্টা না করে হাত-পা গুটিয়ে থাকা বা ভালো ফলাফলের আশায় বসে থাকা ইসলামের আদর্শ নয় – তাওয়াক্কুল সম্পর্কিত রোহানের বাবার এ বক্তব্যটি যথার্থ এবং যুক্তিযুক্ত। কোনো কিছু অর্জনের জন্য চেষ্টা করার পর সফলতার জন্য মহান আল্লাহর ওপর ভরসা রাখাকে তাওয়াক্কুল বলে। তাওয়াক্কুলের শর্ত হলো, ব্যক্তি প্রথমে নিজে চেষ্টা করবে, তারপর সফলতার জন্য আল্লাহর ওপর ভরসা করবে। যা রোহানের বাবার বক্তব্যেও ফুটে ওঠে। উদ্দীপকের রোহানের বাবা তার ছেলের বন্ধুর কথা শুনে তাকে তাওয়াক্কুল সম্পর্কে সঠিক ধারণা দেন। রোহানের বন্ধু ভালো ফলাফলের জন্য পড়াশোনার প্রতি গুরুত্ব না দিয়ে শুধু আল্লাহর উপর ভরসা করার কথা বলে। তার এ কথা শুনে রোহানের বাবা বলেন, চেষ্টা না করে হাত-পা গুটিয়ে থাকা বা ভালো ফলাফলের আশায় বসে থাকা ইসলামের আদর্শ নয়। তাওয়াক্কুল সম্পর্কে রোহানের বাবার এ উক্তিটি যথার্থ। কারণ তাওয়াক্কুলের বিধান হলো ব্যক্তি আগে নিজে চেষ্টা করবে তারপর ভালো ফলাফলের জন্য আল্লাহর ওপর ভরসা করবে। কেউ যদি খাবার তৈরি না করে উপকরণগুলো নিয়ে বসে থাকে এবং ক্ষুধা মেটানোর জন্য শুধু আল্লাহর উপর ভরসা করে, তাহলে তার ক্ষুধার নিবৃত্তি হবে না । তাই তাওয়াক্কুল সম্পর্কিত রোহানের বাবার বক্তব্যটি যথার্থ।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
রোহানের বাবার বক্তব্যের যৌক্তিকতা তোমার পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ …
উদ্দীপক
Comilla · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর