উদ্দীপকে রাবেয়ার কর্মকাণ্ড ইমাম গাযযালি (র) দৃষ্টিতে কোন স্তরের? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে রাবেয়ার কর্মকাণ্ড ইমাম গাযযালি (র) এর দৃষ্টিতে দ্বিতীয় স্তরের তাকওয়া।আল্লাহ তায়ালার ভয়ে সব ধরনের অন্যায়, অনাচার ও পাপ কাজ থেকে নিজেকে বিরত রেখে কুরআন ও সুন্নাহর আলোকে জীবনযাপন করাকে তাকওয়া বলে। প্রখ্যাত মুসলিম দার্শনিক ইমাম গাযযালি (র)-এর মতে তাকওয়ার চারটি স্তর রয়েছে। একজন মুত্তাকি পর্যায়ক্রমে তাকওয়ার প্রতিটি স্তর অতিক্রম করে চূড়ান্ত পর্যায়ে মহান আল্লাহ তায়ালার পূর্ণ সন্তুষ্টি অর্জন করেন। তাকওয়ার দ্বিতীয় স্তর হলো হারাম বস্তু বর্জন করার পর সন্দেহযুক্ত হালাল বস্তু বর্জন করা। এ স্তরের তাকওয়া অনুশীলনকারী ব্যক্তিকে বলা হয় সুলাহা। রাবেয়াকেও দ্বিতীয় স্তরের তাকওয়া অনুশীলনকারী ব্যক্তি বলা যায়।উদ্দীপকে উল্লেখ করা হয়েছে, রাবেয়া বেগম অত্যন্ত দীনদার ও আল্লাহওয়ালা একজন মহিলা। তিনি সব ধরনের অবৈধ বস্তু বর্জন করার পাশাপাশি সন্দেহযুক্ত বৈধ বস্তুও বর্জন করেন। কেননা সন্দেহযুক্ত হালাল বস্তু বর্জন না করলে সন্দেহাতীতভাবে হারাম থেকে মুক্ত থাকা যায় না। রাসুলুল্লাহ (স) বলেন, 'যা সন্দেহযুক্ত তা বর্জন করো আর যা সন্দেহযুক্ত নয় তা গ্রহণ করো' (আবু দাউদ, মুসনাদে আহমদ)। আর রাবেয়ার এ কাজের মাধ্যমে দ্বিতীয় স্তরের তাকওয়ার প্রকাশ ঘটেছে।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে রাবেয়ার কর্মকাণ্ড ইমাম গাযযালি (র) দৃষ্টিতে কোন স্তরের? ব্…
উদ্দীপক
Dhaka · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর