উদ্দীপকে উল্লিখিত সাজ্জাদের উপার্জনটি কোন ধরনের? তোমার পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর এবং তোমার মতামত দাও।
উত্তর: সাজ্জাদের উপার্জন হারাম উপার্জন। কেননা তিনি তার ওপর অর্পিত আমানতের খেয়ানত করেছে। আর এর মাধ্যমে উপার্জিত সম্পদ হারাম। আল্লাহ ও রাসুল যেসব পন্থায় উপার্জন করতে নিষেধ করেছেন সেসব পন্থায় উপার্জন করা হারাম। এখানে এক ধরনের প্রতারণার আশ্রয় নেওয়া হয়েছে। আর ইসলামে প্রতারণার মাধ্যমে উপার্জনকে হারাম বলে ঘোষণা দিয়েছে। ন্যায়নীতি বিবর্জিত মানবতাবিরোধী, মানুষের জন্য ক্ষতিকর পন্থায় আয় উপার্জনকে হারাম উপার্জন বলা হয়। এ ধরনের উপার্জনের পরিণামও অত্যন্ত ভয়াবহ। মহানবি (সা.) বলেন, "যে শরীর হারাম উপার্জনে গঠিত তা জাহান্নামের ইন্ধন হবে।" মহানবি (সা.) আরও বলেন, "যে দেহের মাংস হারাম খাদ্য দ্বারা গঠিত হয়েছে তা জান্নাতে প্রবেশ করবে না।" (মুসনাদে আহমদ) হারাম উপার্জনের মাধ্যমে জীবিকা নির্বাহ করলে তার ইবাদাত কবুল হয় না। আমানতের খিয়ানত করে যে উপার্জন করা হয় তা হারাম। আর এটি বড় অন্যায় ও মহাপাপ। মহানবি (সা.) আরও বলেন, "যে প্রতারণা করে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়।” (মুসলিম) অবৈধ উপার্জনকারীর দুআ, প্রার্থনা আল্লাহর দরবারে কবুল হয় না। এ ধরনের উপার্জনের সম্পদ আল্লাহর রাস্তায় সাদকা করলেও তা কবুল হয় না। তাই আমাদের সকলের উচিত হারাম উপার্জন বর্জন করে হালাল উপার্জন দিয়ে জীবিকা নির্বাহ করা।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত সাজ্জাদের উপার্জনটি কোন ধরনের? তোমার পাঠ্যবইয়ের আ…
উদ্দীপক
Mymensingh · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর