নাবিলের বক্তব্যে কোন বিষয়টি ফুটে উঠেছে? ব্যাখ্যা করো।
উত্তর: নাবিলের বক্তব্যে সত্যবাদিতার বিষয়টি ফুটে উঠেছে। সাধারণভাবে সত্যকথা বলার প্রবণতা কিংবা অভ্যস্তরূপে সত্যকথা বলাকে সত্যবাদিতা বলে। যিনি সত্যবাদিতার গুণে গুণান্বিত তাকে আরবিতে সাদিক বা সত্যবাদী বলা হয়। একজন সত্যবাদী ব্যক্তি সর্বক্ষেত্রেই সত্য কথা বলেন এবং সত্যের ওপর প্রতিষ্ঠিত থাকেন। কোনো বিপদই তাকে সত্য থেকে বিচ্যুত করতে পারে না । নাবিলের আচরণেও এ বিষয়টি লক্ষণীয় উদ্দীপকের নাবিল পথিমধ্যে ছিনতাইকারীর কবলে পড়ে। ছিনতাইকারীরা তার কাছ থেকে মোবাইলফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেয়। এরপর তাদের একজন নাবিলের কাছে আর কিছু আছে কি না জানতে চাইলে সে বলে, 'আমার জামার ভেতরের পকেটে আরও পাঁচ হাজার টাকা রয়েছে। কঠিন বিপদের মুখেও নাবিলের এই বক্তব্য সত্যবাদিতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। সত্যবাদিতা একটি মহৎ গুণ। আর এই মহৎ গুণ ইহকালে সুনামের পাশাপাশি পরকালে তাকে সফলতার সর্বোচ্চ সীমায় পৌঁছে দেবে।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
নাবিলের বক্তব্যে কোন বিষয়টি ফুটে উঠেছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর