উদ্দীপকে সেলিমের আচরণে যে গুণের প্রকাশ ঘটেছে তা চিহ্নিতপূর্বক এর সামাজিক গুরুত্ব মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে সেলিমের আচরণে সত্যবাদিতার দিকটি ফুটে উঠেছে। ইসলামে এর সামাজিক গুরুত্ব অত্যন্ত ব্যাপক। আখলাকে হামিদার অন্যতম শ্রেষ্ঠ গুণ হলো সত্যবাদিতা। বাস্তব বা প্রকৃত ঘটনা যথাযথভাবে প্রকাশ করাকে সত্যবাদিতা বলে। কথাবার্তা, কাজ-কর্ম ও আচার-আচরণে সত্যবাদিতা ও সততা অবলম্বন করলে - মানুষ দুনিয়া ও আখিরাতে সফলতা লাভ করতে পারে। সদা সর্বদা সত্য, সুন্দর ও সঠিক কথা বলা আল্লাহ তায়ালার নির্দেশ। আল্লাহ বলেন- "হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় কর ও সঠিক কথা বলো।" (সূরা আহযাব: ৭০) সত্যবাদিতা কল্যাণময় জীবনের উন্মেষ ঘটায়। এ প্রসঙ্গে মহানবি (স.) বলেন- "তোমাদের কর্তব্য সত্যাশ্রয়ী হওয়া। কেননা সত্যবাদিতা পুণ্যময় পথের সন্ধান দেয়, আর পুণ্য জান্নাতের পথে চালিত করে।" সত্যবাদিতার সামাজিক গুরুত্ব অপরিসীম। সত্য বলা ব্যক্তিকে প্রত্যেকে বিশ্বাস করে। মানুষ তার শক্তি, প্রভাব-প্রতিপত্তি দ্বারা যা অর্জন করতে পারে না সত্যবাদী ব্যক্তি নিজ গুণ দ্বারা সহজেই তা অর্জন করতে পারে। উদ্দীপকে পিয়ন সেলিম অফিসে একটি ব্যাগ পেলে তা যত্ন সহকারে আলমারিতে রেখে দেয়। পরের দিন যথাযথ মালিকের কাছে তা ফিরিয়ে দেন। এর দ্বারা সেলিমের মাঝে - সত্যবাদিতার গুণ পরিস্ফুটিত হয়েছে। যার সামাজিক গুরুত্ব অপরিসীম।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে সেলিমের আচরণে যে গুণের প্রকাশ ঘটেছে তা চিহ্নিতপূর্বক এর সা…
উদ্দীপক
Mymensingh · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর