আবির সাহেব কোন মৌলিক ইবাদত পালন করেন? বর্ণনা করো।
উত্তর: আবির সাহেব ইসলামের অন্যতম মৌলিক ইবাদত সালাত পালন করেন। মৌলিক ইবাদতসমূহের মধ্যে সালাত সর্বোত্তম । প্রতিদিন পাঁচ ওয়াক্ত সালাত আদায়ের মাধ্যমে আল্লাহর প্রতি আনুগত্য প্রকাশ করা হয়। এর মাধ্যমে আল্লাহর সাথে বান্দার যোগসূত্র স্থাপিত হয়। এজন্য মহানবি (স) সালাত বা নামাজকে মুমিনদের মিরাজ স্বরূপ বলেছেন। আবির সাহেবের বক্তব্য ও কাজে সালাত আদায়ের চিত্র ফুটে ওঠে। উদ্দীপকের জনাব আবির তীব্র শীত উপেক্ষা করে ভোরবেলা সালাত আদায়ের জন্য মসজিদে যান। তার নাতনী এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, 'আমি এমন একটি ইবাদত পালনের জন্য যাই যা মুমিনের জন্য মিরাজস্বরূপ এবং এ ইবাদত পালনে গুনাহ মাফ হয়।' জনাব আবিরের বক্তব্যে স্পষ্টভাবে সালাতের পরিচয়ই ফুটে উঠেছে। কারণ সালাতই একমাত্র ইবাদত যা দৈনিক পাঁচবার আদায় করতে হয় এবং যা মুমিনদের জন্য মিরাজ স্বরূপ। তাই বলা যায়, জনাব আবিরের ইবাদতটি মৌলিক ইবাদত সালাতকে নির্দেশ করে।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
আবির সাহেব কোন মৌলিক ইবাদত পালন করেন? বর্ণনা করো।
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর