শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে বর্ণিত রিকশা ড্রাইভারের আচরণের কুফল তোমার পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ করো।

উত্তর: উদ্দীপকে বর্ণিত রিকশাচালকের প্রতারণার কুফল হবে অত্যন্ত ভয়াবহ। মানুষকে ঠকানো, ফাঁকি দেওয়া বা বিশ্বাসভঙ্গ করার নামই প্রতারণা। এ পদ্ধতিতে ধোঁকার ওপর স্বার্থ হাসিল করা হয়। রিকশাচালকের আচরণেও এ বিষয়টি পরিলক্ষিত হয়। উদ্দীপকের রিকশাচালক নাবিলকে ভুল রাস্তায় নিয়ে ছিনতাইকারীদের কাছে ধরিয়ে দেয়। সে নিকটবর্তী রাস্তার নাম করে নাবিলকে ছিনতাইকারীদের হাতে তুলে দিয়ে প্রতারণা নামক ঘৃণিত কাজটি করেছে। প্রতারিত ব্যক্তি অনেক ক্ষতি বা বিপদের সম্মুখীন হতে পারে। এতে পরস্পরের প্রতি ভালোবাসা লোপ পায় এবং হিংসা-বিদ্বেষের সৃষ্টি হয়। প্রতারণা প্রতারককে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করে। প্রতারণার মাধ্যমে সমাজের গুটিকয়েক ব্যক্তি হীন স্বার্থ চরিতার্থ করে সাময়িকভাবে লাভবান হয়। অপরপক্ষে বিপুল ক্ষতির শিকার হয় সমাজ, দেশ ও জাতি। এ কারণে প্রতারকদের জন্য রয়েছে রাসুল (স) ও ফেরেশতাগণের অভিশাপ। আর আল্লাহ তায়ালা তাদের জন্য নির্ধারণ করে রেখেছেন জাহান্নামের কঠিন আজাব। সুতরাং বলা যায়, প্রতারণা একটি মন্দ ও ইমান পরিপন্থি কাজ। যার ফলে প্রতারক ইহকালীন লাঞ্ছনা, ঘৃণা ও আইনি সাজার শিকার হবে এবং পরকালেও ভোগ করবে জাহান্নামের কঠিন আজাব।

HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে বর্ণিত রিকশা ড্রাইভারের আচরণের কুফল তোমার পাঠ্যপুস্তকের আল…

উদ্দীপক

নাবিল দ্বাদশ শ্রেণির ছাত্র। একদিন সে ঢাকা শহরে এক আত্মীয়ের বাসায় বেড়াতে যাচ্ছিল। ভোরবেলা বাস থেকে নামার পর নাবিল একটি রিকশাযোগে গন্তব্যের দিকে রওয়ানা হলো। রিকশার ড্রাইভার তাকে নিকটবর্তী রাস্তা দিয়ে নিচ্ছে বলে পূর্ব পরিকল্পনামতো একটি চিকন গলি দিয়ে নিয়ে যায়। পথিমধ্যে কয়েকজন যুবক রিকশার গতিরোধ করে তার সাথে থাকা মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নেয়। এরপর তাদের একজন জিজ্ঞেস করে, 'তোমার কাছে আর কিছু আছে কি?' তখন নাবিল বলল, 'আমার জামার ভেতরের পকেটে আরও পাঁচ হাজার টাকা রয়েছে।' তার এরূপ সরল স্বীকারোক্তি শুনে যুবকরা বিস্মিত হলো।

Dhaka · 2019

উত্তর

ইসলামের বুনিয়াদি আমল ৪টি।

উত্তর

প্রশ্নে উল্লেখিত হাদিসটির মাধ্যমে সাওমের গুরুত্ব বোঝানো হয়েছে। সাওম অর্থাৎ রোজা এমন একটি ইবাদত, যার প্রতিদান আল্লাহ নিজ হাতে প্রদান করবেন"। পক্ষান্তরে অন্যান্য আমলের প্রতিদান আল্লাহর দায়িত্বপ্রাপ্ত ফেরেশতাগণ প্রদান করবেন। কারণ সাওম একমাত্র আমল যেখানে লোক দেখানো বা অহংকার প্রদর্শন করার কোনো সুযোগ নেই। যিনি সাওম পালন করেন, তিনি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই করেন। এজন্য এ ইবাদত পালনকারীকে আল্লাহ অত্যন্ত ভালোবাসেন। আল্লাহ তায়ালা হাদিসে কুদসির মাধ্যমে জানিয়ে দিয়েছেন সাওম আমার জন্য, আমি নিজেই এর প্রতিদান দেব।

উত্তর

নাবিলের বক্তব্যে সত্যবাদিতার বিষয়টি ফুটে উঠেছে। সাধারণভাবে সত্যকথা বলার প্রবণতা কিংবা অভ্যস্তরূপে সত্যকথা বলাকে সত্যবাদিতা বলে। যিনি সত্যবাদিতার গুণে গুণান্বিত তাকে আরবিতে সাদিক বা সত্যবাদী বলা হয়। একজন সত্যবাদী ব্যক্তি সর্বক্ষেত্রেই সত্য কথা বলেন এবং সত্যের ওপর প্রতিষ্ঠিত থাকেন। কোনো বিপদই তাকে সত্য থেকে বিচ্যুত করতে পারে না । নাবিলের আচরণেও এ বিষয়টি লক্ষণীয় উদ্দীপকের নাবিল পথিমধ্যে ছিনতাইকারীর কবলে পড়ে। ছিনতাইকারীরা তার কাছ থেকে মোবাইলফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেয়। এরপর তাদের একজন নাবিলের কাছে আর কিছু আছে কি না জানতে চাইলে সে বলে, 'আমার জামার ভেতরের পকেটে আরও পাঁচ হাজার টাকা রয়েছে। কঠিন বিপদের মুখেও নাবিলের এই বক্তব্য সত্যবাদিতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। সত্যবাদিতা একটি মহৎ গুণ। আর এই মহৎ গুণ ইহকালে সুনামের পাশাপাশি পরকালে তাকে সফলতার সর্বোচ্চ সীমায় পৌঁছে দেবে।

উত্তর

উদ্দীপকে বর্ণিত রিকশাচালকের প্রতারণার কুফল হবে অত্যন্ত ভয়াবহ। মানুষকে ঠকানো, ফাঁকি দেওয়া বা বিশ্বাসভঙ্গ করার নামই প্রতারণা। এ পদ্ধতিতে ধোঁকার ওপর স্বার্থ হাসিল করা হয়। রিকশাচালকের আচরণেও এ বিষয়টি পরিলক্ষিত হয়। উদ্দীপকের রিকশাচালক নাবিলকে ভুল রাস্তায় নিয়ে ছিনতাইকারীদের কাছে ধরিয়ে দেয়। সে নিকটবর্তী রাস্তার নাম করে নাবিলকে ছিনতাইকারীদের হাতে তুলে দিয়ে প্রতারণা নামক ঘৃণিত কাজটি করেছে। প্রতারিত ব্যক্তি অনেক ক্ষতি বা বিপদের সম্মুখীন হতে পারে। এতে পরস্পরের প্রতি ভালোবাসা লোপ পায় এবং হিংসা-বিদ্বেষের সৃষ্টি হয়। প্রতারণা প্রতারককে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করে। প্রতারণার মাধ্যমে সমাজের গুটিকয়েক ব্যক্তি হীন স্বার্থ চরিতার্থ করে সাময়িকভাবে লাভবান হয়। অপরপক্ষে বিপুল ক্ষতির শিকার হয় সমাজ, দেশ ও জাতি। এ কারণে প্রতারকদের জন্য রয়েছে রাসুল (স) ও ফেরেশতাগণের অভিশাপ। আর আল্লাহ তায়ালা তাদের জন্য নির্ধারণ করে রেখেছেন জাহান্নামের কঠিন আজাব। সুতরাং বলা যায়, প্রতারণা একটি মন্দ ও ইমান পরিপন্থি কাজ। যার ফলে প্রতারক ইহকালীন লাঞ্ছনা, ঘৃণা ও আইনি সাজার শিকার হবে এবং পরকালেও ভোগ করবে জাহান্নামের কঠিন আজাব।
HSCIslamic Studies 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. একজন দাঈর বৈশিষ্ট্য হলো-
i. বয়ঃবৃদ্ধ হওয়া
ii. আমলদার হওয়া
iii. উপস্থিত বুদ্ধি থাকানিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. উদ্দীপকে প্রফেসর ইয়াকুব কীসের প্রতি ইঙ্গিত করেন?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত একাদশ-দ্বাদশ শতাব্দীর গবেষণার ফলে-
i. দর্শনে ব্যাপক উন্নতি হয়
ii. জ্যামিতি শাস্ত্রে ব্যাপক উন্নতি হয়
iii. ক্যালকুলাস ব্যাপক সমৃদ্ধ হয়নিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত প্রফেসর মিজানুর রহমানের গ্রন্থের সাথে নিচের কোন গ্রন্থের মিল রয়েছে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . খতিব সাহেবের নির্দেশনা কার্যকর হলে নগরে-
i. সামাজিক অপরাধ হ্রাস পাবে
ii. মসজিদের সংখ্যা বেড়ে যাবে
iii. ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় হবেনিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . 'ক' নামক শহরে কীসের প্রতিফলন লক্ষণীয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.খিদমতে খালক অর্থ কী?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেমুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?খিদমতে খালক অর্থ কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।