মাহমুদার কার্যক্রম তোমার পাঠ্যবইয়ের আলোকে মূল্যায়ন করো।
উত্তর: অন্ধ সন্তান রাজিয়ার প্রতি মাহমুদার আচরণে প্রতিবন্ধীর অধিকার আদায়ের বিষয়টি ফুটে উঠেছে। যে ব্যক্তি জন্মগত বা অন্য কোন কারণে দৈহিকভাবে বিকলাঙ্গ অথবা মানসিকভাবে ভারসাম্যহীন এবং স্বাভাবিক জীবনযাপনে অক্ষম তাকে প্রতিবন্ধী বলে। ইসলামে সুস্থ মানুষের মত প্রতিবন্ধীদেরও সব ধরনের অধিকার রয়েছে। আল্লাহ বলেন- 'নিশ্চয়ই আমি আদমের সন্তান-সন্ততিকে মর্যাদা দান করেছি' (সুরা বনি ইসরাইল : ৭০)। তাই আদমসন্তান হিসেবে প্রতিবন্ধীরাও এই মর্যাদার অধিকারী। প্রতিবন্ধীরা মৌলিক মানবিক চাহিদা পূরণ, উপযুক্ত শিক্ষা ও মর্যাদা লাভ ইত্যাদি সব অধিকারেরই যোগ্য। তাই প্রতিবন্ধী সন্তান রাজিয়ার ব্যাপারে মাহমুদার আচরণ ও কার্যকলাপ যথার্থ । মাহমুদার তিন সন্তানের মধ্যে রাজিয়া চোখে দেখে না। তবে অন্য সন্তানদের মত তিনি রাজিয়াকেও জ্ঞানার্জনের জন্য পাঠশালায় নিয়ে যান। রাজিয়ার প্রতি দায়িত্ব পালনে মাহমুদা কখনও অবহেলা করেন না। তার এ দায়িত্ববোধে প্রতিবন্ধীর অধিকারের বিষয়টি ফুটে উঠেছে। অন্য সন্তানের মতো অন্য রাজিয়াকে সঠিকভাবে লালনপালন করায় মাহমুদা পরকালে পুরস্কারে ভূষিত হবেন। এছাড়া তার আচরণ সমাজে প্রতিবন্ধীদের অধিকার আদায়ের ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে। তাই প্রতিবন্ধী সন্তানের অধিকার আদায় করে মাহমুদা যথার্থ দায়িত্ব পালন করেছেন।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
মাহমুদার কার্যক্রম তোমার পাঠ্যবইয়ের আলোকে মূল্যায়ন করো।
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর