শেয়ারFacebookWhatsApp

"আল্লাহ ব্যবসায়কে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন।"- ব্যাখ্যা কর।

উত্তর: "আল্লাহ ব্যবসায়কে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন।” এ আয়াতটির মাধ্যমে আল্লাহ তায়ালা মানবজাতিকে ব্যবসার প্রতি উদ্বুদ্ধ করেছেন এবং সুদের লেনদেনের প্রতি কঠোর বার্তা দিয়েছেন। তাছাড়া এ আয়াতের মাধ্যমে ব্যবসার গুরুত্ব ফুটে উঠেছে। হালাল পন্থায় ব্যবসায় বাণিজ্য ইসলামে অত্যন্ত মর্যাদাপূর্ণ পেশা বলে ঘোষণা করা হয়েছে। হাদিসের ভাষ্য অনুযায়ী, সৎ ও বিশ্বস্ত ব্যবসায়ী কিয়ামতের দিন শহিদদের সাথে অবস্থান করবে বলে ঘোষণা দেওয়া হয়েছে। এতে ব্যবসায়ীদের মর্যাদাকে বৃদ্ধি করা হয়েছে। আবার একই সাথে অর্থনৈতিক প্রক্রিয়া হিসেবে সুদকে গ্রহণ করা যাবে না; বরং সুদ বর্জন করার জোর তাগিদ দেওয়া হয়েছে। সুদকে হারাম ঘোষণা করে সুদি কারবারিদের কঠোর পরিণামের কথা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। সুতরাং তাই হালাল ব্যবসাকে গ্রহণ এবং হারাম সুদকে বর্জন করতে হবে।

HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল

"আল্লাহ ব্যবসায়কে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন।"- ব্যাখ্যা কর।

উদ্দীপক

আল-আমিন জন্মগতভাবে রোগাক্রান্ত, শারীরিক ও মানসিকভাবে ভারসাম্যহীন। তাই সমাজের বিভিন্ন লোক বিভিন্ন সময় তাকে সাহায্য-সহযোগিতা করেন। এ প্রসঙ্গে প্রভাষক আব্দুল জলিল বলেন, পরিবার ও সমাজে সুস্থ-স্বাভাবিক মানুষের মতো সকল ক্ষেত্রে তাদেরও সমান অধিকার আছে। বরং অন্যদের চেয়ে বেশি এবং বিশেষ কিছু অধিকার তাদের প্রাপ্য।

Jessore · 2025

উত্তর

كَسْبُ الْحَلَالِ )কাসবুল হালাল) শব্দের অর্থ হালাল উপার্জন।

উত্তর

"আল্লাহ ব্যবসায়কে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন।” এ আয়াতটির মাধ্যমে আল্লাহ তায়ালা মানবজাতিকে ব্যবসার প্রতি উদ্বুদ্ধ করেছেন এবং সুদের লেনদেনের প্রতি কঠোর বার্তা দিয়েছেন। তাছাড়া এ আয়াতের মাধ্যমে ব্যবসার গুরুত্ব ফুটে উঠেছে। হালাল পন্থায় ব্যবসায় বাণিজ্য ইসলামে অত্যন্ত মর্যাদাপূর্ণ পেশা বলে ঘোষণা করা হয়েছে। হাদিসের ভাষ্য অনুযায়ী, সৎ ও বিশ্বস্ত ব্যবসায়ী কিয়ামতের দিন শহিদদের সাথে অবস্থান করবে বলে ঘোষণা দেওয়া হয়েছে। এতে ব্যবসায়ীদের মর্যাদাকে বৃদ্ধি করা হয়েছে। আবার একই সাথে অর্থনৈতিক প্রক্রিয়া হিসেবে সুদকে গ্রহণ করা যাবে না; বরং সুদ বর্জন করার জোর তাগিদ দেওয়া হয়েছে। সুদকে হারাম ঘোষণা করে সুদি কারবারিদের কঠোর পরিণামের কথা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। সুতরাং তাই হালাল ব্যবসাকে গ্রহণ এবং হারাম সুদকে বর্জন করতে হবে।

উত্তর

উদ্দীপকে আল-আমিন প্রতিবন্ধী হওয়ার কারণে সমাজের মানুষ সাহায্য-সহযোগিতা করেন। আল-আমিন জন্মগতভাবে রোগাক্রান্ত, শারীরিক ও মানসিক ভারসাম্যহীন। এরূপ অবস্থাকে প্রতিবন্ধিতা বলে। প্রতিবন্ধী মহান আল্লাহর সৃষ্টি। যে শারীরিকভাবে অক্ষম সে অনেকটা পরনির্ভরশীল। বিভিন্ন সময়ে এরা অন্যের সাহায্যের জন্য তাকিয়ে থাকে। এ সময় কোনো মুসলিম ভাই যদি এদের দুঃখ-কষ্ট ও সংকট নিরসনে এগিয়ে আসে, তাঁহলে আল্লাহ তায়ালা তার বিপদ সংকটে সাহায্য করেন। মহানবি (সা.) বলেন, "সমগ্র সৃষ্টি আল্লাহর পরিজন। আল্লাহর কাছে প্রিয় সৃষ্টি হলো সে, যে তার সৃষ্টির প্রতি সদয় আচরণ করে।” (বায়হাকি) তাই বলা যায়, প্রতিবন্ধীর অধিকার রক্ষার্থে উক্ত হাদিসের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে সমাজের মানুষ আল-আমিনের সহযোগিতায় এগিয়ে এসেছেন।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত ব্যক্তিরা হলো প্রতিবন্ধী। প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকারসমূহ নিশ্চিতকরণে ইসলামের বিধান সুস্পষ্ট। মানবকল্যাণের ধর্ম ইসলাম। প্রতিবন্ধী বলতে আলাদা কোনো শ্রেণিবিভাগ নেই। সৃষ্টির সেরা জীব মানুষই এদের পরিচয়। অন্যান্য মানুষের অধিকার ইসলাম যেভাবে নিশ্চিত করেছে, তেমনি প্রতিবন্ধীর অধিকার নিশ্চিত করেছে। পারস্পরিক অধিকার নিশ্চিতকরণে ইসলাম সর্বাধিক গুরুত্বারোপ করেছে। আল-কুরআনে আল্লাহ ইরশাদ করেন, "ইহসান করো পিতামাতার প্রতি, আত্মীয়স্বজন, ইয়াতিম-মিসকিন, নিকট ও দূর প্রতিবেশী, সাথি, মুসাফির এবং তোমাদের দাস-দাসীদের প্রতি।” (সূরা নিসা: ৩৬) এখানে আল্লাহ তায়ালা অক্ষম, প্রতিবন্ধী ও অভাবীদের প্রতি ইহসান করাকে ফরজ করেছেন। অন্যত্র মহানবি (সা.) একটি হাদিসে বলেন, "মুসলমান মুসলমানের ভাই, সে তার প্রতি অত্যাচার করবে না। তাকে লাঞ্ছিত করবে না এবং তাকে তুচ্ছতাচ্ছিল্য করবে না। তিনি বুকের দিকে ইশারা করে তিনবার বললেন, তাকওয়া এখানে। নিজ মুসলিম ভাইকে তুচ্ছতাচ্ছিল্য ও ঘৃণা করা অন্যায়। প্রত্যেক মুসলিমের জন্য অন্য মুসলিমের রক্ত, সম্পদ ও সম্মান সবই হারাম।” (মুসলিম) অতএব ইসলামের নির্দেশনা অনুযায়ী প্রতিবন্ধীদের প্রতি আমাদের কর্তব্য হলো- তাদেরকে অবজ্ঞা, অবহেলা, তুচ্ছতাচ্ছিল্য না করে তাদের সাথে সদাচরণ করা, তাদের প্রতি ইহসান করা।
HSCIslamic Studies 1st PaperJessore 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. একজন দাঈর বৈশিষ্ট্য হলো-
i. বয়ঃবৃদ্ধ হওয়া
ii. আমলদার হওয়া
iii. উপস্থিত বুদ্ধি থাকানিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. উদ্দীপকে প্রফেসর ইয়াকুব কীসের প্রতি ইঙ্গিত করেন?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • মানবাধিকার
  • ইসলামি ভ্রাতৃত্ব
  • আদর্শিক ভ্রাতৃত্ব
  • বিশ্বভ্রাতৃত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত একাদশ-দ্বাদশ শতাব্দীর গবেষণার ফলে-
i. দর্শনে ব্যাপক উন্নতি হয়
ii. জ্যামিতি শাস্ত্রে ব্যাপক উন্নতি হয়
iii. ক্যালকুলাস ব্যাপক সমৃদ্ধ হয়নিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত প্রফেসর মিজানুর রহমানের গ্রন্থের সাথে নিচের কোন গ্রন্থের মিল রয়েছে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • কিতাব আশ-শিফা
  • কানুন ফিত তিব্ব
  • সুরাতুল আরদ
  • শাহনামা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আউস ও খাজরাজ
  • মুসলিম ও কুরাইশ
  • মুসলিম ও মদিনার বিভিন্ন গোত্র
  • কুরাইশ, ইয়াহুদী ও খ্রিষ্টান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • খনিজ সম্পদে
  • উশরি জমির ফসলে
  • খারাজি জমির ফসলে
  • পশুর জাকাতে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • সততা
  • শঠতা
  • মিথ্যা
  • অবাস্তব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . খতিব সাহেবের নির্দেশনা কার্যকর হলে নগরে-
i. সামাজিক অপরাধ হ্রাস পাবে
ii. মসজিদের সংখ্যা বেড়ে যাবে
iii. ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় হবেনিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . 'ক' নামক শহরে কীসের প্রতিফলন লক্ষণীয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • ইসলামি সমাজব্যবস্থা
  • বিশ্ব ভাতৃত্ববোধ
  • নাগরিক অধিকার
  • ইমামের কর্তব্যবোধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • পৃথিবী বাসযোগ্য হয়
  • জীব বৈচিত্র্য বৃদ্ধি পায়
  • কিবলা নির্ধারণ সহজ হয়
  • জ্যোতিঃশাস্ত্র উন্নত হয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • চট্টগ্রাম
  • সিলেট
  • বরিশাল
  • খুলনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.খিদমতে খালক অর্থ কী?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আল্লাহর সাহায্য
  • সৃষ্টির অধিকার
  • সৃষ্টির প্রতি দয়া
  • সৃষ্টির সেবা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেমুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?খিদমতে খালক অর্থ কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।