শেয়ারFacebookWhatsApp

কর্তব্যপরায়ণতা কী?

উত্তর: দায়িত্ব পালনে নিষ্ঠা ও আন্তরিকতা হলো কর্তব্যপরায়ণতা।

HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল

কর্তব্যপরায়ণতা কী?

উদ্দীপক

তথ্য-১ : বাংলাদেশ রেলওয়ে স্টেশনগুলোতে পৃথক কাউন্টারের ব্যবস্থা করে মহিলাদের টিকেটিং সেবা প্রদান করে। মহিলা যাত্রীগণ এতে স্বাচ্ছন্দ্যে টিকেট কেটে ট্রেনে ভ্রমণ করতে পারেন। তথ্য-২ : বিদেশ ফেরত সুজন তার সঞ্চয়ের টাকায় একটি ফেনসিডিলের কারখানা চালু করে। কিছুদিন পর স্ত্রীর পরামর্শে সুজন কারখানাটিকে মিনারেল ওয়াটারের কারখানায় রূপান্তরিত করে। এতে দেখা যায় আগের চেয়ে বর্তমানে সে আরও বেশি মুনাফা অর্জন করতে পারছে। আগে সুজন নামাজ পড়ত না। এখন সে নিয়মিত নামাজ আদায় করছে।

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2024

উত্তর

দায়িত্ব পালনে নিষ্ঠা ও আন্তরিকতা হলো কর্তব্যপরায়ণতা।

উত্তর

হারাম উপার্জনকারীর ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না বলে একে ইবাদত কবুলের অন্তরায় বলা হয়। অবৈধ, অননুমোদিত বা শরিয়ত পরিপন্থি যেকোনো উপায়ে উপার্জন করাকে হারাম উপার্জন বলে। সুদ, ঘুষ, প্রতারণা, চুরি, ডাকাতি, ছিনতাই প্রভৃতি উপায়ে উপার্জন করা হারাম। হারাম উপার্জনকারীর ইবাদত আল্লাহ করুল করেন না । ইবাদত কবুলের পূর্বশর্ত হলো হালাল উপার্জন।

উত্তর

রেলওয়ের ভূমিকায় ব্যক্তি জীবনের নারীর প্রতি সম্মানবোধের আদর্শটি নিশ্চিত হয়। নারীর প্রতি সম্মানবোধ বলতে বোঝায়, নারী জাতিকে আল্লাহ যে সম্মান দিয়েছেন তা জানা, জেনে হৃদয়ে ধারণ করা এবং আচার আচরণের মাধ্যমে তা প্রকাশ করা। তাদের প্রতি ভালো মনোভাব পোষণ করা, সদাচরণ করা এবং সুন্দর ভাষায় তাদের সাথে কথা বলা। ইসলামে তাদের যেসব অধিকার রয়েছে তা সঠিকভাবে দেওয়া। তাদের সাহায্য- সহযোগিতা করা, প্রাপ্য সুযোগ সুবিধা দেওয়া, রাস্তাঘাটে তাদের চলার পথ সুগম রাখা সবই নারীর প্রতি সম্মানবোধের অংশ। যা রেলওয়ের ভূমিকায় লক্ষ করা যায়। উদ্দীপকে দেখা যায়, বাংলাদেশ রেলওয়ে স্টেশনগুলোতে পৃথক কাউন্টারের ব্যবস্থা করে মহিলাদের টিকেটিং সেবা প্রদান করে। এতে মহিলা যাত্রীগণ স্বচ্ছন্দে টিকেট কেটে ট্রেনে ভ্রমণ করতে পারে। রেলওয়ের এ ভূমিকায় ইসলামের নির্দেশ বাস্তবায়িত হয়েছে। আল কুরআন ও হাদিসে এ ব্যাপারে নানা নির্দেশনা প্রদান করা হয়েছে। মহানবি (স) বলেছেন, 'তোমরা স্ত্রীলোকদের ব্যাপারে আল্লাহকে অবশ্যই ভয় করে চলবে।' অর্থাৎ তাদের হক যথাযথভাবে আদায় করতে হবে। আর এটা উত্তম কাজের পরিচর্যা।

উত্তর

হ্যাঁ, সুজনের পরিবর্তিত ব্যবসায়টি মানুষের ব্যক্তিজীবনে আত্মিক প্রশান্তি এনে দেয়। কারণ তার ব্যবসায়টি হালাল পন্থায় পরিচালিত। ইসলাম অনুমোদিত ও কুরআন-হাদিস নির্দেশিত উপায়ে উপার্জন করাকে হালাল উপার্জন বলে। অর্থাৎ কুরআন ও হাদিসে যেসব কাজের অনুমতি রযেছে এবং যে সম্পর্কে কোনো নিষেধাজ্ঞা নেই সেসব কাজকে হালাল বা বৈধ বলে। আল্লাহ ব্যবসায়কে হালাল করেছেন। যেমন— তিনি বলেন, আল্লাহ ব্যবসায়কে হালাল করেছেন আর সুদকে করেছেন হারাম'। হারাম | বস্তু গ্রহণ বা অবৈধ পথে উপার্জন থেকে বিরত থাকাও হালাল উপার্জনের শামিল। যা সুজনের পরিবর্তিত ব্যবসায়ে লক্ষণীয়। উদ্দীপকে দেখা যায়, সুজন তার সঞ্চয়ের টাকা দিয়ে একটি ফেনসিডিল কারখানা চালু করে। কিছুদিন পর স্ত্রীর পরামর্শে সুজন কারখানাটিকে মিনারেল ওয়াটারের কারখানায় রূপান্তরিত করে। এর মাধ্যমে সে নিজেকে হারাম উপার্জন থেকে বিরত রেখেছে। অর্থাৎ সে একজন হালাল পথে উপার্জনকারী। ইসলামে হালাল উপার্জনের গুরুত্ব অপরিসীম। এটি ইবাদত কবুল হওয়ার পূর্বশর্ত। সালাত, সাওম, জাকাত ও হজ প্রভৃতির মতো হালাল উপার্জনও একটি ফরজ ইবাদত। হালাল উপার্জনের মাধ্যমে আল্লাহর নির্দেশ পালন করার পাশাপাশি আত্মিক প্রশান্তিও লাভ করা যায়। সর্বোপরি হালাল উপার্জন ব্যক্তি ও সমাজের জন্য সামগ্রিক কল্যাণ বয়ে আনে। পরিশেষে বলা যায়, হালাল উপার্জন করা মহান আল্লাহর নির্দেশ। এটি একটি গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত। ইবাদতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হলে হালাল উপার্জন দিয়ে জীবিকা নির্বাহ করতে হবে।
HSCIslamic Studies 1st Paperআইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. একজন দাঈর বৈশিষ্ট্য হলো-
i. বয়ঃবৃদ্ধ হওয়া
ii. আমলদার হওয়া
iii. উপস্থিত বুদ্ধি থাকানিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. উদ্দীপকে প্রফেসর ইয়াকুব কীসের প্রতি ইঙ্গিত করেন?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • মানবাধিকার
  • ইসলামি ভ্রাতৃত্ব
  • আদর্শিক ভ্রাতৃত্ব
  • বিশ্বভ্রাতৃত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত একাদশ-দ্বাদশ শতাব্দীর গবেষণার ফলে-
i. দর্শনে ব্যাপক উন্নতি হয়
ii. জ্যামিতি শাস্ত্রে ব্যাপক উন্নতি হয়
iii. ক্যালকুলাস ব্যাপক সমৃদ্ধ হয়নিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত প্রফেসর মিজানুর রহমানের গ্রন্থের সাথে নিচের কোন গ্রন্থের মিল রয়েছে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • কিতাব আশ-শিফা
  • কানুন ফিত তিব্ব
  • সুরাতুল আরদ
  • শাহনামা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আউস ও খাজরাজ
  • মুসলিম ও কুরাইশ
  • মুসলিম ও মদিনার বিভিন্ন গোত্র
  • কুরাইশ, ইয়াহুদী ও খ্রিষ্টান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • খনিজ সম্পদে
  • উশরি জমির ফসলে
  • খারাজি জমির ফসলে
  • পশুর জাকাতে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • সততা
  • শঠতা
  • মিথ্যা
  • অবাস্তব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . খতিব সাহেবের নির্দেশনা কার্যকর হলে নগরে-
i. সামাজিক অপরাধ হ্রাস পাবে
ii. মসজিদের সংখ্যা বেড়ে যাবে
iii. ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় হবেনিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . 'ক' নামক শহরে কীসের প্রতিফলন লক্ষণীয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • ইসলামি সমাজব্যবস্থা
  • বিশ্ব ভাতৃত্ববোধ
  • নাগরিক অধিকার
  • ইমামের কর্তব্যবোধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • পৃথিবী বাসযোগ্য হয়
  • জীব বৈচিত্র্য বৃদ্ধি পায়
  • কিবলা নির্ধারণ সহজ হয়
  • জ্যোতিঃশাস্ত্র উন্নত হয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • চট্টগ্রাম
  • সিলেট
  • বরিশাল
  • খুলনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.খিদমতে খালক অর্থ কী?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আল্লাহর সাহায্য
  • সৃষ্টির অধিকার
  • সৃষ্টির প্রতি দয়া
  • সৃষ্টির সেবা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেমুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?খিদমতে খালক অর্থ কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।