মিথ্যা মানুষকে ধ্বংস করে- ব্যাখ্যা কর।
উত্তর: মিথ্যা মানবজীবনের ধ্বংসাত্মক চারিত্রিক গুণ। বাস্তব বা প্রকৃত ঘটনাকে বিকৃত করে প্রকাশ করা বা সত্য গোপন করাকে বলা হয় মিথ্যা। এটা মানুষের মধ্যে শত্রুতা ও বিশৃঙ্খলা তৈরি করে। মিথ্যাবাদীকে কেউ বিশ্বাস করে না, ভালোবাসে না। মিথ্যাবাদী ব্যক্তি মুনাফিক আর মুনাফিকের স্থান হলো জাহান্নাম। মিথ্যা মানুষের দুনিয়া ও আখিরাতের জীবনকে ধ্বংস করে। একটা মিথ্যাকে সত্য সাব্যস্ত করতে হাজারটা মিথ্যা বলতে হয়। এভাবে মিথ্যাবাদী ব্যক্তি আস্তে আস্তে ধ্বংসের দিকে ধাবিত হয়। তাই রাসুল (স) বলেছেন, 'সত্যবাদিতা মুক্তি দেয় আর মিথ্যা ধ্বংস করে' (বুখারি ও মুসলিম)।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
মিথ্যা মানুষকে ধ্বংস করে- ব্যাখ্যা কর।
উদ্দীপক
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর