উদ্দীপকে বর্ণিত বিষয়টির গুরুত্ব তোমার পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে জনাব 'ক' এর হালাল উপার্জনের বিষয়টি ইসলামি জীবনব্যবস্থায় খুবই গুরুত্বপূর্ণ। মুসলিম হিসেবে হালাল উপার্জন আমাদের ইমানের দাবি। কারণ হালাল উপার্জনে মানুষের বিপুল কল্যাণ নিহিত। হালাল উপার্জনের গুরুত্ব নিচে বিশ্লেষণ করা হলো-১. হালাল উপার্জন ফরয ইবাদত করা যেমন ফরয, তেমনি হালাল উপাজন বা হালাল রুজির অন্বেষণ করাও ফরয। মহানবি (সা.) বলেন, "হালাল রুজি অন্বেষণ করা ফরযের পরেও একটি ফরয।” (বায়হাকি)২. ইবাদত কবুলের 'পূর্বশর্ত: ইবাদতসমূহ কবুল হওয়ার জন্য পূর্বশর্ত হলো হালাল রুজি। যার বুজি হালাল নয়, তার যাবতীয় ইবাদত, সালাত, সাওম, হজ, যাকাত কিছুই কবুল হবে না।৩. ইসলামের নির্দেশ পালন: ইসলাম হালাল উপার্জনের মাধ্যমে জীবিকা নির্বাহ করার জন্য কঠোরভাবে নির্দেশ দেয়। কেননা হালাল উপার্জন ব্যতীত প্রকৃত ইমানদার হওয়া যায় না।৪. সর্বোত্তম খাদ্য: শ্রমের দ্বারা হালাল উপায়ে অর্জিত খাদ্যই সর্বোত্তম খাদ্য। সেজন্য মহানবি (সা.) বলেন, "নিজ হাতে উপার্জিত খাদ্যের চেয়ে উত্তম খাদ্য কেউ কোনোদিন খায়নি।" (বুখারি)৫. নবিগণের কাজ : পৃথিবীতে যত নবি-রাসুল এসেছেন, তাঁরা সকলেই নিজ হাতে হালাল উপার্জন করে জীবিকা নির্বাহ করেছেন। তাই হালাল উপার্জন সকল নবি-রাসুলদের, সুন্নত।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত বিষয়টির গুরুত্ব তোমার পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর।
উদ্দীপক
রাজশাহী কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর