উদ্দীপকে উল্লিখিত বিষয়টি অবহেলার পরিণতি কী হতে পারে তা ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত বিষয় শিশুর অধিকার আদায়ে অবহেলার পরিণতি সুদূরপ্রসারী।আজকের শিশুই আগামী দিনের স্বপ্নিল সম্ভাবনা। শিশুর সুষ্ঠু বিকাশের ওপর নির্ভর করে একটি সুস্থ জাতির গঠন। শিশুর অন্যতম অধিকার সুস্থভাবে জন্মগ্রহণ, মায়ের যথাযথ পরিচর্যা, চিকিৎসা ও পুষ্টিকর খাবারের অভাবে অসুস্থ, দুর্বল এমনকি বিকলাঙ্গ শিশু জন্মগ্রহণ করতে পারে। পাশাপাশি আদব-কায়দা, শিষ্টাচার যথাযথভাবে শিক্ষা না দিয়ে পরবর্তীতে অনৈতিক চরিত্রের অধিকারী হয়ে বেড়ে উঠবে। পরিণতিতে সমাজে বিশৃঙ্খলা, নৈরাজ্য, হানাহানি বিস্তার লাভ করবে। সমাজের শান্তিশৃঙ্খলা বিনষ্ট হবে। আজকের শিশু উপর্যুক্ত শিক্ষা লাভের অধিকার থেকে বঞ্চিত হওয়ায় একজন আদর্শ, দক্ষ, কর্মক্ষম মানুষ হিসেবে গড়ে ওঠার পরিবর্তে একজন অদক্ষ, অযোগ্য নাগরিক হিসেবে বেড়ে উঠবে, যা সমাজ ও রাষ্ট্রের জন্য অকল্যাণকর।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত বিষয়টি অবহেলার পরিণতি কী হতে পারে তা ব্যাখ্যা কর।
উদ্দীপক
রাজশাহী কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর