উদ্দীপকে জনাব 'ক'-এর উপার্জন কোন ধরনের? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জনাব 'ক' এর উপার্জন হালাল। শরিয়তসম্মত পন্থায় ব্যবসায় বাণিজ্য, চাকরি, শ্রম বিনিয়োগ, মেধা খাটানো ইত্যাদির মাধ্যমে উপার্জন করাকে হালাল উপার্জন বলে।উদ্দীপকে ব্যবসায়ী জনাব 'ক' এর দোকানে মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখেন না। পাশাপাশি ক্রেতাকে পণ্যের কোনো দোষত্রুটি থাকলে তা অবহিত করে পণ্যের মান অনুযায়ী মূল্য নির্ধারণ করেন। তার এরূপ কর্মকাণ্ড একজন সৎ ব্যবসায়ীর বৈশিষ্ট্য। জনাব 'ক' সততার সাথে ব্যবসা করে হালাল উপার্জন করেন। এটি আল্লাহ ও তাঁর রাসুল (সা.) নির্দেশিত ও অনুমোদিত পন্থা। হালাল উপার্জন সকলের জন্য কল্যাণকর। নিজের জন্য যেমন কল্যাণকর, তেমনি সমাজের জন্যও সামাজিকভাবে কল্যাণময়। ইসলামে আয়-রোজগারে অবৈধ পন্থাগুলোকে সম্পূর্ণরূপে হারাম বা নিষিদ্ধ করা হয়েছে। আর অবৈধভাবে অর্জিত সম্পদকে অপবিত্র ও নাপাক বলে আখ্যায়িত করা হয়েছে।তাই বলা যায়, জনাব 'ক' পণ্যের দোষ গোপন না করে এবং সত্যের সাথে মিথ্যার মিশ্রণ থেকে বিরত থাকার মাধ্যমে হালাল উপায়ে জীবিকা উপার্জন করেন।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে জনাব 'ক'-এর উপার্জন কোন ধরনের? ব্যাখ্যা কর।
উদ্দীপক
রাজশাহী কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর