শেয়ারFacebookWhatsApp

হালাল উপার্জন কী?

উত্তর: আল্লাহ ও তাঁর রাসূলের নির্দেশিত ও অনুমোদিত পস্থায় যে আয়- উপার্জন করা হয়, তাকে হালাল উপার্জন বলে।

HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল

হালাল উপার্জন কী?

উদ্দীপক

খালিদ সাহেব একজন সরকারি কর্মকর্তা। রহিমা খাতুন ঐ অফিসের আয়া। অন্যেরা তাচ্ছিল্য করে কথা বললেও খালিদ রহিমাকে সম্মান দিয়ে কথা বলেন এবং তার কাছে কোনো কাজে গেলে তাকে চেয়ারে বসতে দেন। একই অফিসের কর্মচারী শারমিন। তার শিশুটিকে ডে- কেয়ার সেন্টারে রেখে কাজে আসেন। রহিমা খাতুন দেখলেন শিশুটি কান্না করছে। তখন রহিমা তাকে আদর করেন এবং নিজের ব্যাগ থেকে বিস্কুট বের করে খেতে দেন।

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024

উত্তর

আল্লাহ ও তাঁর রাসূলের নির্দেশিত ও অনুমোদিত পস্থায় যে আয়- উপার্জন করা হয়, তাকে হালাল উপার্জন বলে।

উত্তর

ইসলামি পরিবারে স্বামী-স্ত্রী পরস্পরের সহায়ক ও সম্পূরক। এরা একে অপরের প্রতিদ্বন্দ্বী নয়। একে অন্যের পরিপূরক ও পরিপোষক। একে অন্যের সম্মান ও সৌন্দর্য বৃদ্ধি করে । আল্লাহ তায়ালা বলেন— هُنَّ لِبَاسٌ لَّكُمْ وَأَنْتُمْ لِبَاسٌ لَهُنَّ অর্থ : “স্ত্রীরা তোমাদের ভূষণ, আর তোমরা তাদের ভূষণ ।” (সূরা আল-বাকারা : ১৮৭) রাসুলুল্লাহ (সা.) বলেছেন- انَّمَا النِّسَاءُ فَقَائِيُّ الرِّجَالِ অর্থ : “নারীরা যে পুরুষদেরই অর্ধাংশ কিংবা সহোদরের মতো এতে কোনো সন্দেহ নেই।” (আহমদ, তিরমিযি, আবু দাউদ) মানুষের মৌলিক প্রয়োজনাবলি পূরণের দায়িত্ব পুরুষের। এজন্য তার প্রয়োজন একজন সহকারীর-সাহায্যকারীর-সহকর্মীর। আর স্ত্রী-ই যে হতে পারে তার সর্বপ্রথম সর্বপ্রধান সহকারী, সাহায্যকারী- তা স্বীকার না করে উপায় নেই। এজন্যই বলা হয়, স্বামী-স্ত্রী একে অন্যের পরিপূরক।

উত্তর

খালিদ সাহেবের আচরণে নারীর প্রতি সম্মানবোধের বিষয়টি ফুটে উঠেছে । নারীদের প্রতি সম্মানবোধের ব্যাপারে কুরআন ও হাদিসে আমাদের নানা নির্দেশনা প্রদান করা হয়েছে। রাসুল (সা.) বলেছেন— “তোমরা স্ত্রীলোকদের ব্যাপারে আল্লাহকে অবশ্যই ভয় করে চলবে।” বিদায় হজের ভাষণের মহানবি (সা.) নারী জাতির অধিকার ও মর্যাদা রক্ষার জন্য বিশেষভাবে তাগিদ দিয়েছেন । আল্লাহ তায়ালা বলেন “তোমরা স্ত্রীদের সাথে উত্তম ব্যবহার করে জীবনযাপন করবে।” (সূরা আন-নিসা : ১৯), রাসুল (সা.) বলেন, “তোমাদের মধ্যে সেই উত্তম, যে তার স্ত্রীর নিকট উত্তম।” আমাদের প্রিয় নবি নারীদের শ্রদ্ধা করতেন, সম্মান করতেন এবং স্ত্রী ও মেয়েদের ভালোবাসতেন। কন্যা সন্তান প্রসঙ্গে মহানবি (সা.) বলেন, যে ব্যক্তির কোনো কন্যা সন্তান থাকে আর সে তাকে জীবন্ত কবর দেয় না, তাকে তুচ্ছতাচ্ছিল্য করে না, ছেলে সন্তানকে কন্যা সন্তানের ওপর প্রাধান্য দেয় না সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। অন্য হাদিসে বর্ণিত আছে, একদা জনৈক সাহাবি রাসুল (সা.)-কে জিজ্ঞেস করলেন, আমাদের ওপর স্ত্রীদের কী অধিকার রয়েছে? তিনি উত্তরে বললেন, “তুমি যা খাবে তাকেও তা-ই খাওয়াবে, যা পরিধান করবে তাদেরও তা পরিধান করাবে, তাদের মুখমণ্ডলে আঘাত করবে না, তাদের গালিগালাজ করবে না, আর গৃহ ব্যতীত অন্য কোথাও তাদের বিচ্ছিন্ন রেখ না। ” নারীর প্রতি সম্মানবোধ আখলাকে হামিদাহর অন্যতম। পূর্ণাঙ্গ নৈতিক ও মানবিক গুণাবলি অর্জনের জন্য এ গুণ থাকা আবশ্যক। যা উদ্দীপকের খালিদ সাহেবের আচরণে প্রতীয়মান হয়। অন্তর থেকে নারীদের সম্মান করতে হবে। মায়া-মমতা, শ্রদ্ধা প্রদর্শন করতে হবে এবং নারীদের কোনোরূপ অত্যাচার করা যাবে না। ঠাট্টাবিদ্রূপ, তুচ্ছতাচ্ছিল্য করা যাবে না। বরং সর্বদা তাদের প্রাপ্য অধিকার আদায় করতে হবে। প্রয়োজনমতো তাদের সাহায্য-সহযোগিতা করতে হবে। তাহলেই নারীদের ব্যাপারে আল্লাহ ও তদীয় রাসুল (সা.)-এর নির্দেশ প্রতিপালন করা সম্ভব হবে।

উত্তর

শিশুটির প্রতি রহিমার আচরণে শিশুদের প্রতি কর্তব্যের বিষয়টি ফুটে উঠেছে। শিশুদের অধিকার সম্পর্কে ইসলাম সুস্পষ্ট নির্দেশনা প্রদান করেছে। বিশেষ করে এতিম শিশুদের সম্পদ বঞ্চিত করার ব্যাপারে ইসলাম কঠোর সতর্ক বাণী উচ্চারণ করেছে। মোটকথা, মানবসমাজের সুস্থ ও পরিপূর্ণ সমৃদ্ধি; সভ্যতার সুষম বিকাশের স্বার্থে শিশুদের জন্য করণীয় বিষয়ে ইসলাম সুনির্দিষ্ট রূপরেখা নির্ধারণ করে দিয়েছে। সুসন্তান লাভের জন্য মুমিন-মুসলমান আল্লাহ তায়ালার কাছে প্রার্থনা করবে এটিই আল-কুরআনের শিক্ষা। সন্তান জন্মের পর সকল ক্ষেত্রে তার কামিয়াবির জন্য পিতাকে চেষ্টা করতে হবে। সন্তানের ভরণ- পোষণ, শিক্ষাদান প্রভৃতি ছাড়াও মনের দিক থেকে তাকে হৃদয় উজাড় করে ভালোবাসা দিতে হবে। নবজাতক দুনিয়ায় আসার সাথে সাথেই ডান কানে আজান ও বাম কানে ইকামত দেওয়া কর্তব্য। নবজাতকের নাম রাখার পর কর্তব্য হলো ছেলে হলে দুটি আর মেয়ে হলে একটি ছাগল কুরবানিতে জবেহযোগ্য পশু দ্বারা আকিকা করা । শিশুর জীবন সুন্দর করে গড়ে তোলার ব্যাপারে সকলকেই সচেতন থাকতে হবে । কেননা শিশুরা আল্লাহর পক্ষ থেকে পবিত্র আমানত। কাজেই শিশুকে আদব ও শিষ্টাচার শিক্ষা দেওয়া আবশ্যক। শিশু যেন প্রশংসনীয় ও সুন্দর চরিত্রে গড়ে উঠতে পারে সেজন্য সকলের সহযোগিতা আবশ্যক। উদ্দীপকে রহিমা খাতুন ডে-কেয়ারে রেখে যাওয়া শরমিনের শিশুকে কান্না করতে দেখে তাকে আদর করেন এবং ব্যাগ থেকে বিস্কুট বের করে খেতে দেন। এর দ্বারা রহিমা শিশুর প্রতি তার কর্তব্য পালন করেছেন।
HSCIslamic Studies 1st Paperঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. একজন দাঈর বৈশিষ্ট্য হলো-
i. বয়ঃবৃদ্ধ হওয়া
ii. আমলদার হওয়া
iii. উপস্থিত বুদ্ধি থাকানিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. উদ্দীপকে প্রফেসর ইয়াকুব কীসের প্রতি ইঙ্গিত করেন?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • মানবাধিকার
  • ইসলামি ভ্রাতৃত্ব
  • আদর্শিক ভ্রাতৃত্ব
  • বিশ্বভ্রাতৃত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত একাদশ-দ্বাদশ শতাব্দীর গবেষণার ফলে-
i. দর্শনে ব্যাপক উন্নতি হয়
ii. জ্যামিতি শাস্ত্রে ব্যাপক উন্নতি হয়
iii. ক্যালকুলাস ব্যাপক সমৃদ্ধ হয়নিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত প্রফেসর মিজানুর রহমানের গ্রন্থের সাথে নিচের কোন গ্রন্থের মিল রয়েছে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • কিতাব আশ-শিফা
  • কানুন ফিত তিব্ব
  • সুরাতুল আরদ
  • শাহনামা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আউস ও খাজরাজ
  • মুসলিম ও কুরাইশ
  • মুসলিম ও মদিনার বিভিন্ন গোত্র
  • কুরাইশ, ইয়াহুদী ও খ্রিষ্টান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • খনিজ সম্পদে
  • উশরি জমির ফসলে
  • খারাজি জমির ফসলে
  • পশুর জাকাতে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • সততা
  • শঠতা
  • মিথ্যা
  • অবাস্তব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . খতিব সাহেবের নির্দেশনা কার্যকর হলে নগরে-
i. সামাজিক অপরাধ হ্রাস পাবে
ii. মসজিদের সংখ্যা বেড়ে যাবে
iii. ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় হবেনিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . 'ক' নামক শহরে কীসের প্রতিফলন লক্ষণীয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • ইসলামি সমাজব্যবস্থা
  • বিশ্ব ভাতৃত্ববোধ
  • নাগরিক অধিকার
  • ইমামের কর্তব্যবোধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • পৃথিবী বাসযোগ্য হয়
  • জীব বৈচিত্র্য বৃদ্ধি পায়
  • কিবলা নির্ধারণ সহজ হয়
  • জ্যোতিঃশাস্ত্র উন্নত হয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • চট্টগ্রাম
  • সিলেট
  • বরিশাল
  • খুলনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.খিদমতে খালক অর্থ কী?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আল্লাহর সাহায্য
  • সৃষ্টির অধিকার
  • সৃষ্টির প্রতি দয়া
  • সৃষ্টির সেবা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেমুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?খিদমতে খালক অর্থ কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।