“সত্য মুক্তি দেয় মিথ্যা ধ্বংস করে" - ব্যাখ্যা করো।
উত্তর: সত্য এমন একটি বিষয় যা মানুষ নিজের মধ্যে ধারণ করলে মিথ্যার অন্ধকার হতে মুক্তি পায়। সত্য কথা বলার, সত্য পথে চলার বিশেষ উপকারিতা রয়েছে। সত্যবাদীকে প্রত্যেকে বিশ্বাস করে, সম্মান করে ও ভালোবাসে । মানুষ তার শক্তি, প্রভাব, প্রতিপত্তি দ্বারা যা অর্জন করতে পারে না সত্যবাদী সহজেই তার ওই গুণ দ্বারা তা আয়ত্ত করে। কোনো স্বার্থপর মানুষ ব্যক্তি স্বার্থের সংঘাতের কারণে তার শত্রু হয়ে গেলেও যখন সে আবেগ মুক্ত হয়ে চিন্তাভাবনা করে, তখন সত্যবাদীকে সম্মান ও শ্রদ্ধা করে। সত্যের পথে চলা তিক্ত হলেও এর ফল মিষ্ট। সত্যবাদিতায় সত্যিকার মুক্তি ও সাফল্য আসে, আর মিথ্যার পরিণাম ধ্বংস। এ প্রসঙ্গে মহানবি (সা.) বলেন- সত্য মুক্তি দেয় এবং মিথ্যা ধ্বংস করে। কিয়া তথা মিথ্যার পরিণাম অত্যন্ত ভয়াবহ। এ সম্পর্কে মহানবি (সা.) বলেন- إيَّاكُمْ وَالكذلِ فَإِن الكِذَبَ يَهْدِي إِلَى الْفُجُوْرِ وَإِنَّ الْفُجُوْرَ يَهْدِي إِلَى النَّارِ. অর্থাৎ, “তোমরা মিথ্যা থেকে বেঁচে থাকো। কেননা মিথ্যা পাপের দিকে নিয়ে যায়, আর পাপ নিয়ে যায় জাহান্নামের দিকে।” (মুসলিম)।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
“সত্য মুক্তি দেয় মিথ্যা ধ্বংস করে" - ব্যাখ্যা করো।
উদ্দীপক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর