'স্বামী-স্ত্রী একে অপরের পরিপূরক'- বুঝিয়ে লেখ।
উত্তর: ইসলামি পরিবারে স্বামী-স্ত্রী পরস্পরের সহায়ক ও সম্পূরক। এরা একে অপরের প্রতিদ্বন্দ্বী নয়। একে অন্যের পরিপূরক ও পরিপোষক। একে অন্যের সম্মান ও সৌন্দর্য বৃদ্ধি করে । আল্লাহ তায়ালা বলেন— هُنَّ لِبَاسٌ لَّكُمْ وَأَنْتُمْ لِبَاسٌ لَهُنَّ অর্থ : “স্ত্রীরা তোমাদের ভূষণ, আর তোমরা তাদের ভূষণ ।” (সূরা আল-বাকারা : ১৮৭) রাসুলুল্লাহ (সা.) বলেছেন- انَّمَا النِّسَاءُ فَقَائِيُّ الرِّجَالِ অর্থ : “নারীরা যে পুরুষদেরই অর্ধাংশ কিংবা সহোদরের মতো এতে কোনো সন্দেহ নেই।” (আহমদ, তিরমিযি, আবু দাউদ) মানুষের মৌলিক প্রয়োজনাবলি পূরণের দায়িত্ব পুরুষের। এজন্য তার প্রয়োজন একজন সহকারীর-সাহায্যকারীর-সহকর্মীর। আর স্ত্রী-ই যে হতে পারে তার সর্বপ্রথম সর্বপ্রধান সহকারী, সাহায্যকারী- তা স্বীকার না করে উপায় নেই। এজন্যই বলা হয়, স্বামী-স্ত্রী একে অন্যের পরিপূরক।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
'স্বামী-স্ত্রী একে অপরের পরিপূরক'- বুঝিয়ে লেখ।
উদ্দীপক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর