সন্তানের প্রতি পিতার ৪টি দায়িত্ব উল্লেখ করো।
উত্তর: ইসলামি পরিবারে প্রধান কর্তা পিতা। সেই পরিবারে পিতার সন্তানের প্রতি কিছু দায়িত্ব ও কতর্ব্য পালন করতে হয়। মানবশিশু পৃথিবীতে আসার পর সন্তানকে আল্লাহর তাওহিদ ও কুদরতের ঘোষণা শোনানো পিতার দায়িত্ব। সন্তান জন্মের পর তার অর্থসহ সুন্দর নাম রাখা এবং সময়মতো আকিকা করা পিতার দায়িত্ব। সন্তান প্রাপ্তবয়স্ক ও স্বাবলম্বী না হওয়া পর্যন্ত পিতাকে সন্তানের দায়িত্ব পালন করতে হবে। সন্তানদের মধ্যে তাদের উত্তরাধিকার যথাযথ ভাবে বণ্টন করে দেওয়া পিতার দায়িত্ব।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
সন্তানের প্রতি পিতার ৪টি দায়িত্ব উল্লেখ করো।
উত্তর