হারাম উপার্জনের চারটি কুফল বর্ণনা কর।
উত্তর: হারাম উপার্জনের কুফল ও পরিণাম— ১. ইবাদত প্রত্যাখ্যান : হারাম উপার্জনের প্রথম ও প্রধান কুফল হচ্ছে, হারাম উপার্জনকারীর ইবাদত আল্লাহ তায়ালা কবুল করেন না। ২. জাহান্নাম : হারাম উপার্জনকারীর স্থায়ী আবাস হয় জাহান্নাম। রাসুলুল্লাহ (স) বলেন, যে গোশত হারাম জীবিকা দিয়ে গঠিত তা বেহেশতে প্রবেশ করবে না। আর হারাম জীবিকায় গঠিত প্রতিটি গোশতের জন্য উপযুক্ত আবাস হলো জাহান্নাম (মুসনাদে আহমাদ)। ৩.প্রবৃত্তি ও শয়তানের অনুসরণ : আল্লাহ তায়ালা হারাম উপার্জন করতে নিষেধ করেছেন। এতে একদিকে যেমন আল্লাহর নির্দেশের বিরোধিতা করা হয়, অন্যদিকে তেমনি অনুসরণ করা হয় নিজের কুপ্রবৃত্তির। কেননা শয়তান ও কুপ্রবৃত্তি সবসময় মানুষকে হারাম কাজেরই প্রেরণা দেয়। ৪. হারামের পরিণাম হচ্ছে ধ্বংস : হারাম উপার্জনের মাধ্যমে ব্যক্তির ইবাদত-বন্দেগি বিনষ্ট হয়ে যায়, যা কেবল ধ্বংস ও ক্ষতিই ডেকে আনে।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
হারাম উপার্জনের চারটি কুফল বর্ণনা কর।
উত্তর