বিআরটিএ-এর কর্মচারীদের খুশির উপার্জন হলো হারাম উপার্জন। ইসলামি শরিয়ত পরিপন্থি যেকোনো পন্থায় অর্থসম্পদ অর্জন করাকে হারাম উপার্জন বলে।
বিআরটিএ- এর দায়িত্ব হলো মানুষের সেবা করা, কিন্তু তারা তা না করে উপঢৌকন গ্রহণ করে, যা সম্পূর্ণ হারাম উপার্জন। কারণ রীতিসিদ্ধ পথ ছাড়া অন্যায়ভাবে অসৎ পথে যোকোনো উপার্জনই হারাম। হারাম নিষিদ্ধ, মন্দ, অপবিত্র। যেসকল কাজ বা বস্তু কুরআন ও সুন্নাহর স্পষ্ট নির্দেশে অবশ্য পরিত্যাজ্য, বর্জনীয় সেটিই হারাম উপার্জন । হালাল উপার্জনের বিপরীত হারাম উপার্জন। ন্যায়-নীতিহীন, মানবতা বিবর্জিত, মানুষের জন্য ক্ষতিকর পন্থায় আয় উপার্জনকে হারাম উপার্জন বলে। যেমন- প্রতারণা, ছলচাতুরি, দ্রব্যে ভেজাল দেওয়া, ওজনে কমবেশি করা, চুরি-ডাকাতি, ছিনতাই, সুদ, ঘুষের মাধ্যমে উপার্জন সবই হারাম।
উদ্দীপকের বিআরটিএ-এর কর্মচারীদের খুশির উপার্জন ঘুষের অন্তর্ভুক্ত, যা হারাম উপার্জন।