শেয়ারFacebookWhatsApp

প্রতারণা কী?

উত্তর: প্রকৃত অবস্থা গোপন রেখে ফাঁকি বা ধোঁকার উপর ভিত্তি করে নিজ স্বার্থ হাসিল করাকে প্রতারণা বলা হয়।

HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল

প্রতারণা কী?

উদ্দীপক

কালাম একজন সৎ-ও কর্মঠ ব্যবসায়ী। তার সংসারে অভাব-অনটন লেগেই থাকে। কালামের স্ত্রী মাঝে-মধ্যে বিরক্ত হয়ে অতিরিক্ত আয়ের জন্য তাকে দুই একটা মিথ্যা বলতে, ওজনে কম দিতে ও দ্রব্যে ভেজাল মেশাতে বলে। কিন্তু কালাম তাকে বুঝিয়ে বলে, “মানুষকে ফাঁকি দেওয়া গেলেও আল্লাহর দৃষ্টিকে ফাঁকি দেওয়া যাবে না ।”

ঢাকা কলেজ · 2024

উত্তর

প্রকৃত অবস্থা গোপন রেখে ফাঁকি বা ধোঁকার উপর ভিত্তি করে নিজ স্বার্থ হাসিল করাকে প্রতারণা বলা হয়।

উত্তর

মিথ্যা সকল পাপের মূল হওয়ায় তা বর্জনীয়। বাস্তব বা প্রকৃত ঘটনাকে বিকৃত করে প্রকাশ করা বা সত্য গোপন করাকে বলা হয় মিথ্যা। এটা মানুষের মধ্যে শত্রুতা ও বিশৃঙ্খলা তৈরি করে। মিথ্যাবাদীকে কেউ বিশ্বাস করে না, ভালোবাসে না। মিথ্যাবাদী ব্যক্তি মুনাফিক আর মুনাফিকের স্থান হলো জাহান্নাম। মিথ্যা মানুষের দুনিয়া ও আখিরাতের জীবনকে ধ্বংস করে। একটা মিথ্যাকে সত্য সাব্যস্ত করতে হাজারটা মিথ্যা বলতে হয়। এভাবে মিথ্যাবাদী ধ্বংসের দিকে ধাবিত হয়। রাসুল (স) বলেছেন, “সত্যবাদিতা মুক্তি দেয়, আর মিথ্যা ধ্বংস করে।” তাই মিথ্যা বর্জনীয়।

উত্তর

তাকওয়ার কারণে কালাম অসৎপথ অবলম্বন করতে রাজি হলো না। তাকওয়ার অর্থ— আত্মরক্ষা রক্ষা, সংযত ও সতর্ক হওয়া, যাবতীয় খারাপ কাজ থেকে বিরত থাকা। শরিয়তের পরিভাষায় আল্লাহর সন্তুষ্টি ও ভালোবাসা হারানোর ভয়ে যাবতীয় খারাপ কাজ থেকে বিরত থাকাকে তাকওয়া বলে। তাকওয়া মূলত আল্লাহর সন্তুষ্টি এবং আত্মশুদ্ধির পথপরিক্রমা । কালামের আদর্শে এটিই প্রকাশ পেয়েছে। উদ্দীপকে কালাম একজন সৎ ও কর্মঠ ব্যবসায়ী। তার স্ত্রী অতিরিক্ত আয়ের জন্য তাকে দুই একটা মিথ্যা বলতে, ওজনে কম দিতে ও দ্রব্যে ভেজাল মেশাতে বললে কালাম তার স্ত্রীকে বুঝিয়ে বলে, “মানুষকে ফাঁকি দেওয়া গেলেও আল্লাহর দৃষ্টিকে ফাঁকি দেওয়া যাবে না।” তার এ বক্তব্যে তাকওয়া প্রকাশ পেয়েছে। ইসলামি জীবনদর্শের সব সৎগুণের মূল হলো তাকওয়া। আল্লাহ বলেন, “তোমাদের মধ্যে সেই আল্লাহর নিকট অধিক মর্যাদার অধিকারী যে অধিক তাকওয়াবান” (সুরা হুজুরাত: ১৩)। তাকওয়ার মাধ্যমে আত্মশুদ্ধি ও পবিত্র তা অর্জন হয়। যে ব্যক্তি আল্লাহর ক্ষমতায় বিশ্বাস স্থাপন করে, তিনি সবকিছু দেখেন বলে জানে, সে কখনো অন্যায় করতে পারে না। তাই কালাম তাকওয়ার আদর্শ গ্রহণের কারণে অসৎপথ অবলম্বন করতে রাজি হয়নি।

উত্তর

হারাম উপার্জনের বা প্রতারণার প্রতি ইঙ্গিত করায় কালামের স্ত্রীর মতামতকে আমি সমর্থন করি না। অবৈধ, অননুমোদিত বা শরিয়ত পরিপন্থি যেকোনো উপায়ে উপার্জন করাকে হারাম উপার্জন বলে। অর্থাৎ যেসব বিষয় কুরআন ও হাদিসের মাধ্যমে স্পষ্টভাবে অবৈধ প্রমাণিত হয় তাকে হারাম বলে। যা কালামের স্ত্রীর মতামতে লক্ষণীয়। উদ্দীপকে কালামের সংসারে অভাব-অনটন লেগে থাকার কারণে কালামের স্ত্রী মাঝে-মধ্যে বিরক্ত হয়ে অতিরিক্ত আয়ের জন্য তাকে দুই একটা মিথ্যা বলতে, ওজনে কম দিতে ও দ্রব্যে ভেজাল মেশাতে বলে। তার এ মতামতটি স্পষ্টত মিথ্যা বলা, খাদ্যে ভেজাল ও প্রতারণাকে নির্দেশ করে। প্রতারণার মাধ্যমে উপার্জিত অর্থ হারাম। আল্লাহ তায়ালা হারাম উপার্জন করতে নিষেধ করেছেন। এতে একদিকে যেমন আল্লাহর নির্দেশের বিরোধিতা করা হয়, তেমনি অন্যদিকে অনুসরণ করা হয় নিজের কুপ্রবৃত্তির। রাসুল (স) বলেন, "যে গোশত হারাম জীবিকা দিয়ে গঠিত তা বেহেশতে প্রবেশ করবে না। আর হারাম জীবিকা দিয়ে গঠিত প্রতিটি গোশতের জন্য উপযুক্ত আবাস হলো জাহান্নাম।” (মুসনাদে আহমদ) পরিশেষে বলা যায়. হালাল উপার্জন করা আল্লাহর নির্দেশ। এটি একটি গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত। ইবাদতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হলে সর্বদা বৈধ পন্থায় উপার্জন করতে হবে।
HSCIslamic Studies 1st Paperঢাকা কলেজ 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. একজন দাঈর বৈশিষ্ট্য হলো-
i. বয়ঃবৃদ্ধ হওয়া
ii. আমলদার হওয়া
iii. উপস্থিত বুদ্ধি থাকানিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. উদ্দীপকে প্রফেসর ইয়াকুব কীসের প্রতি ইঙ্গিত করেন?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • মানবাধিকার
  • ইসলামি ভ্রাতৃত্ব
  • আদর্শিক ভ্রাতৃত্ব
  • বিশ্বভ্রাতৃত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত একাদশ-দ্বাদশ শতাব্দীর গবেষণার ফলে-
i. দর্শনে ব্যাপক উন্নতি হয়
ii. জ্যামিতি শাস্ত্রে ব্যাপক উন্নতি হয়
iii. ক্যালকুলাস ব্যাপক সমৃদ্ধ হয়নিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত প্রফেসর মিজানুর রহমানের গ্রন্থের সাথে নিচের কোন গ্রন্থের মিল রয়েছে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • কিতাব আশ-শিফা
  • কানুন ফিত তিব্ব
  • সুরাতুল আরদ
  • শাহনামা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আউস ও খাজরাজ
  • মুসলিম ও কুরাইশ
  • মুসলিম ও মদিনার বিভিন্ন গোত্র
  • কুরাইশ, ইয়াহুদী ও খ্রিষ্টান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • খনিজ সম্পদে
  • উশরি জমির ফসলে
  • খারাজি জমির ফসলে
  • পশুর জাকাতে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • সততা
  • শঠতা
  • মিথ্যা
  • অবাস্তব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . খতিব সাহেবের নির্দেশনা কার্যকর হলে নগরে-
i. সামাজিক অপরাধ হ্রাস পাবে
ii. মসজিদের সংখ্যা বেড়ে যাবে
iii. ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় হবেনিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . 'ক' নামক শহরে কীসের প্রতিফলন লক্ষণীয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • ইসলামি সমাজব্যবস্থা
  • বিশ্ব ভাতৃত্ববোধ
  • নাগরিক অধিকার
  • ইমামের কর্তব্যবোধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • পৃথিবী বাসযোগ্য হয়
  • জীব বৈচিত্র্য বৃদ্ধি পায়
  • কিবলা নির্ধারণ সহজ হয়
  • জ্যোতিঃশাস্ত্র উন্নত হয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • চট্টগ্রাম
  • সিলেট
  • বরিশাল
  • খুলনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.খিদমতে খালক অর্থ কী?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আল্লাহর সাহায্য
  • সৃষ্টির অধিকার
  • সৃষ্টির প্রতি দয়া
  • সৃষ্টির সেবা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেমুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?খিদমতে খালক অর্থ কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।