শেয়ারFacebookWhatsApp

ইহসান শব্দের অর্থ কী?

উত্তর: ইহসান শব্দের অর্থ হলো— কোনো কাজ সুন্দরভাবে বা উত্তমভাবে করা।

HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল

ইহসান শব্দের অর্থ কী?

উদ্দীপক

রহিম সাহেব একজন ব্যবসায়ী। তিনি ব্যবসায় লোকসানের সম্মুখীন হলে বিচলিত না হয়ে সৎভাবে ব্যবসায় করতে থাকেন। তিনি মনে করেন, একদিন হয়তো লাভের মুখ দেখবেন তাতে লোকসান পুষিয়ে নেবেন। কিছুদিন পর রহিম সাহেবের ব্যবসায় প্রচুর লাভ হয় এবং তার অর্থনৈতিক উন্নতি হয়। রহিম সাহেবের ছোট ভাই করিম তার বড় ভাইয়ের ব্যবসায়িক উন্নতি উপলক্ষে দরিদ্রদের মধ্যে খাবার বিতরণ করেন।

সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2024

উত্তর

ইহসান শব্দের অর্থ হলো— কোনো কাজ সুন্দরভাবে বা উত্তমভাবে করা।

উত্তর

হারাম উপার্জনের কুফল ও পরিণাম— ১. ইবাদত প্রত্যাখ্যান : হারাম উপার্জনের প্রথম ও প্রধান কুফল হচ্ছে, হারাম উপার্জনকারীর ইবাদত আল্লাহ তায়ালা কবুল করেন না। ২. জাহান্নাম : হারাম উপার্জনকারীর স্থায়ী আবাস হয় জাহান্নাম। রাসুলুল্লাহ (স) বলেন, যে গোশত হারাম জীবিকা দিয়ে গঠিত তা বেহেশতে প্রবেশ করবে না। আর হারাম জীবিকায় গঠিত প্রতিটি গোশতের জন্য উপযুক্ত আবাস হলো জাহান্নাম (মুসনাদে আহমাদ)। ৩.প্রবৃত্তি ও শয়তানের অনুসরণ : আল্লাহ তায়ালা হারাম উপার্জন করতে নিষেধ করেছেন। এতে একদিকে যেমন আল্লাহর নির্দেশের বিরোধিতা করা হয়, অন্যদিকে তেমনি অনুসরণ করা হয় নিজের কুপ্রবৃত্তির। কেননা শয়তান ও কুপ্রবৃত্তি সবসময় মানুষকে হারাম কাজেরই প্রেরণা দেয়। ৪. হারামের পরিণাম হচ্ছে ধ্বংস : হারাম উপার্জনের মাধ্যমে ব্যক্তির ইবাদত-বন্দেগি বিনষ্ট হয়ে যায়, যা কেবল ধ্বংস ও ক্ষতিই ডেকে আনে।

উত্তর

রহিম সাহেবের কর্মকাণ্ডে হালাল উপার্জন, সততা, সবর ও মহান আল্লাহর ওপর তাওয়াক্কুল প্রকাশ পেয়েছে। সততা, সবর ও তাওয়াক্কুল মুমিনের অন্যতম গুণ। সৎপথ অবলম্বনের জন্য মহান আল্লাহ নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, “হে মুমিনগণ ! তোমরা আল্লাহকে ভয় কর এবং সত্যবাদীদের সাথি হও।” (সূরা আত-তাওবা : ১১৯) সবর করা অত্যন্ত সাহসিকতার কাজ। এ মর্মে আল্লাহ তায়ালা বলেন, “অবশ্যই যে ব্যক্তি সবর করে এবং ক্ষমা করে দেয়, নিশ্চয়ই এটি সাহসিকতামূলক কাজ। -(সূরা আশ-শুরা : ৪৩) রাসুল (সা.) বলেছেন, “ধৈর্য ইমানের অর্ধাংশ।” (তাবারি) আর আল্লাহ তায়ালা তার ওপর তাওয়াক্কুলকারীকে ভালোবাসেন । আল্লাহ তায়ালা বলেন, “নিশ্চয়ই আল্লাহ তাওয়াক্কুলকারীদের ভালোবাসেন।” (সূরা আলে-ইমরান : ১৫৯) রহিম সাহেব ব্যবসায়ে লোকসানের সম্মুখীন হলেও বিচলিত না হয়ে ধৈর্যধারণ করেন এবং তিনি আশা করেন আল্লাহর ইচ্ছায় একদিন হয়তো ক্ষতি পুষিয়ে লাভের মুখ দেখবেন। তাই তিনি সৎভাবে ব্যবসায় করতে থাকেন। সুতরাং রহিম সাহেব সততা, সবর ও তাওয়াক্কুল এবং হালাল উপার্জন করে মূলত আল্লাহর নির্দেশেরই প্রতিফলন ঘটিয়েছেন।

উত্তর

করিমের কাজে শোকর তথা কৃতজ্ঞতা প্রকাশ পেয়েছে। মহান আল্লাহর অফুরন্ত নিয়ামত ভোগ করার পর সন্তুষ্ট হৃদয়ে, বিনয় ও বিনম্রতার সাথে তাঁর ভালোবাসা ও রেজামন্দি লাভের মানসে কথায় ও কাজে এবং বাস্তবজীবনে তাঁরই মর্জি মোতাবেক কৃতজ্ঞতা ব্যক্ত করাকেই শোকর বলা হয় । শোকরের গুরুত্ব ও প্রয়োজনীয়তা অনস্বীকার্য। মহান আল্লাহ তায়ালার নিয়ামত ভোগ করার পর যদি মানুষ শোকর আদায় করে, তাহলে আল্লাহ তার জন্য নিয়ামত আরও বাড়িয়ে দেন । এ মর্মে আল্লাহ ঘোষণা করেন - “তোমরা যদি শোকর কর, অবশ্যই আমি তোমাদের নিয়ামত বাড়িয়ে দেব।” (সূরা ইবরাহিম : ৭) আল্লাহ তায়ালার নিয়ামত ভোগ করার পর যদি তাঁর শোকর আদায় না করে, তবে কঠিন ও নির্মম শাস্তি দিয়ে থাকেন। আল্লাহ তায়ালা বলেন- “আর যদি তোমরা শোকর আদায় না কর, তবে জেনে রাখ আমার শাস্তি বড় কঠিন।” (সূরা ইবরাহিম : ৭) আল্লাহ তায়ালা শোকর আদায়কারীর সম্মান দিয়ে থাকেন। এ মর্মে মহানবি (সা.) বলেন, “যে ব্যক্তি পানাহার করে শোকর করে তার মর্যাদা ধৈর্যশীল রোজাদারের মতো।” (সহিহ বুখারি) যে ব্যক্তি আল্লাহ তায়ালার ইবাদাতের পূর্ণতা ও কবুল হওয়ার জন্য শোকর আদায় করে, আল্লাহ তাকে অশেষ পুরস্কার দান করবেন। উপরিউক্ত আয়াত ও হাদিসের প্রতি আমল করতে গিয়ে করিম তার বড় ভাইয়ের ব্যবসায়িক উন্নতি উপলক্ষো দরিদ্রকে মাঝে খাবার বিতরণ করেন । যা শোকরিয়া আদায়ের শামিল। সুতরাং বলা যায়, করিমের কাজে শোকর প্রকাশ পেয়েছে, যার গুরুত্ব ও প্রয়োজনীয়তা অত্যন্ত ব্যাপক।
HSCIslamic Studies 1st Paperসরকারি আজিজুল হক কলেজ, বগুড়া 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. একজন দাঈর বৈশিষ্ট্য হলো-
i. বয়ঃবৃদ্ধ হওয়া
ii. আমলদার হওয়া
iii. উপস্থিত বুদ্ধি থাকানিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. উদ্দীপকে প্রফেসর ইয়াকুব কীসের প্রতি ইঙ্গিত করেন?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • মানবাধিকার
  • ইসলামি ভ্রাতৃত্ব
  • আদর্শিক ভ্রাতৃত্ব
  • বিশ্বভ্রাতৃত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত একাদশ-দ্বাদশ শতাব্দীর গবেষণার ফলে-
i. দর্শনে ব্যাপক উন্নতি হয়
ii. জ্যামিতি শাস্ত্রে ব্যাপক উন্নতি হয়
iii. ক্যালকুলাস ব্যাপক সমৃদ্ধ হয়নিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত প্রফেসর মিজানুর রহমানের গ্রন্থের সাথে নিচের কোন গ্রন্থের মিল রয়েছে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • কিতাব আশ-শিফা
  • কানুন ফিত তিব্ব
  • সুরাতুল আরদ
  • শাহনামা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আউস ও খাজরাজ
  • মুসলিম ও কুরাইশ
  • মুসলিম ও মদিনার বিভিন্ন গোত্র
  • কুরাইশ, ইয়াহুদী ও খ্রিষ্টান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • খনিজ সম্পদে
  • উশরি জমির ফসলে
  • খারাজি জমির ফসলে
  • পশুর জাকাতে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • সততা
  • শঠতা
  • মিথ্যা
  • অবাস্তব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . খতিব সাহেবের নির্দেশনা কার্যকর হলে নগরে-
i. সামাজিক অপরাধ হ্রাস পাবে
ii. মসজিদের সংখ্যা বেড়ে যাবে
iii. ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় হবেনিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . 'ক' নামক শহরে কীসের প্রতিফলন লক্ষণীয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • ইসলামি সমাজব্যবস্থা
  • বিশ্ব ভাতৃত্ববোধ
  • নাগরিক অধিকার
  • ইমামের কর্তব্যবোধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • পৃথিবী বাসযোগ্য হয়
  • জীব বৈচিত্র্য বৃদ্ধি পায়
  • কিবলা নির্ধারণ সহজ হয়
  • জ্যোতিঃশাস্ত্র উন্নত হয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • চট্টগ্রাম
  • সিলেট
  • বরিশাল
  • খুলনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.খিদমতে খালক অর্থ কী?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আল্লাহর সাহায্য
  • সৃষ্টির অধিকার
  • সৃষ্টির প্রতি দয়া
  • সৃষ্টির সেবা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেমুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?খিদমতে খালক অর্থ কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।