না, প্রতিবন্ধী সম্পর্কিত 'চ'-এর ধারণাকে আমি সঠিক মনে করি না।
যে ব্যক্তি জন্মগত বা অন্য কোনো কারণে দৈহিকভাবে বিকলাঙ্গ অথবা মানসিকভাবে ভারসাম্যহীন এবং স্বাভাবিক জীবনযাপনে অক্ষম তাকে প্রতিবন্ধী বলে। ইসলামে সুস্থ মানুষের মতো প্রতিবন্ধীদেরও সব ধরনের অধিকার রয়েছে। তাদের মানবিক মর্যাদা লাভের অধিকার রয়েছে। আল্লাহ বলেন, “নিশ্চয়ই আমি আদমের সন্তান-সন্ততিকে মর্যাদা দান করেছি।' (সুরা বনি ইসরাইল: ৭০) প্রতিবন্ধীরাও এই মর্যাদাবান মানুষের অন্তর্ভুক্ত। তাদের ঠাট্টা-বিদ্রুপ, হেয় প্রতিপন্ন বা খাটো করা যাবে না। তাদের ক্ষেত্রে এমন কোনো শব্দ উচ্চারণ করা যাবে না, যাতে তারা কষ্ট পায়। কিন্তু চ- এর ধারণায় এর ব্যতিক্রম পরিলক্ষিত হয়।
উদ্দীপকের চ' -এর দুই ছেলের মধ্যে একজন বুদ্ধি প্রতিবন্ধী। সে মনে করে, প্রতিবন্ধিতা একটি অভিশাপ। এটি তার পূর্বপুরুষের পাপের ফসল। তার এ ধারণা মোটেই সঠিক নয়। কেননা ইসলাম সুস্থ মানুষের ন্যায় প্রতিবন্ধীদেরও সব ধরনের অধিকার দিয়েছে। শুধু তাই না, সুস্থ মানুষের চেয়ে তাদের কিছু বাড়তি অধিকার দিয়েছে। মৌলিক অধিকারসহ আরও অন্যান্য অধিকারের স্বীকৃতি তাদের জন্য রয়েছে। তাই আমাদের উচিত প্রতিবন্ধীদের যথাযথ অধিকার আদায়ের পাশাপাশি তাদের বিদ্রুপ, হেয়- প্রতিপন্ন না করা।