“সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে।”- ব্যাখ্যা কর।
উত্তর: সত্যবাদিতার পরিণতি হলো সফলতা ও মুক্তি। যেমন বলা হয়, সত্যবাদিতা মুক্তি দেয়, আর মিথ্যা ধ্বংস ডেকে আনে। সত্যবাদিতার ফলে মানুষ দুনিয়াতে সম্মানিত হয়, মর্যাদা লাভ করে। আর আখিরাতে সত্যবাদিতার প্রতিদান হলো জান্নাত । আল্লাহ তায়ালা বলেন, এ তো সেই দিন, যে দিন সত্যবাদীদের তাদের সত্যবাদিতা বিশেষ উপকার দান করবে । তাদের জন্য রয়েছে জান্নাত। (সূরা আল-মায়িদা : ১১৯) সত্যের জননী বিপরীত হলো মিথ্যা। মিথ্যা বলা মহাপাপ। মিথ্যা সকল পাপের মিথ্যাবাদীর ওপর আল্লাহ পাক অসন্তুষ্ট। সত্যবাদিতা সত্যিকার মুক্তি ও সাফল্য আনে, আর মিথ্যার পরিণাম ধ্বংস। এজন্য মহানবি (সা.) বলেছেন, “তোমরা সত্যবাদী হও। কেননা সত্য পুণ্যের পথ দেখায়। আর পুণ্য জান্নাতের পথে পরিচালিত কর। আর তোমরা মিথ্যা থেকে বেঁচে থাক, কেননা মিথ্যা পাপের পথ দেখায়। আর পাপ জাহান্নামের পথে পরিচালিত করে।” (বুখারি ও মুসলিম)
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
“সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে।”- ব্যাখ্যা কর।
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর