শেয়ারFacebookWhatsApp

যাকাতের অর্থ ব্যয়ের খাত কতটি?

উত্তর: যাকাতের অর্থ ব্যয়ের খাত ৮টি

HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল

যাকাতের অর্থ ব্যয়ের খাত কতটি?

উদ্দীপক

বিদ্যানন্দ ফাউন্ডেশন একটি বাংলাদেশি স্বেচ্ছাসেবী সংস্থা। ২০১৩ সালে কিশোর কুমার দাস নামের জনৈক ব্যক্তি 'পড়ব, লেখব, শিখৰ' এই নীতিবাক্যকে সামনে রেখে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন। এর দৃশ্যমান, কাজগুলোর মধ্যে রয়েছে— ছিন্নমূল পথশিশু, সুবিধাবঞ্চিত দরিদ্র ও অসচ্ছল শিশুদের মৌলিক শিক্ষা, আহার, চিকিৎসা এবং আইনি সেবা প্রদান করে থাকে। প্রতিষ্ঠানটি বাংলাদেশ সরকার কর্তৃক ২০২০ সালের একুশে পদকে ভূষিত হয়। সাধারণত প্রবাসী ও দেশীয় দাতা গোষ্ঠীর অর্থে প্রতিষ্ঠানটি পরিচালিত হয়ে থাকে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ধনাট্যবানদেরকে যাকাতের অর্থ দানেরও অনুরোধ করা হয়।

চট্টগ্রাম কলেজ · 2023

উত্তর

যাকাতের অর্থ ব্যয়ের খাত ৮টি

উত্তর

আরবি 'আত-তিফলুন' (Jabil)-এর আভিধানিক অর্থ শিশু। আর শিশু বলতে প্রত্যেক বস্তুর ক্ষুদ্র অংশকে বোঝায়। শিশুর অন্য অর্থ হলো মানুষের শাবক। ইসলামি শরিয়তের পরিভাষায় বালেগ হওয়ার পূর্ব পর্যন্ত সকল মানবশিশুকেই শিশু বলা হয়। সাধারণত ১৩-১৪ বছর বয়সে ছেলেমেয়েরা বালেগ হয়। বালেগ হওয়ার কিছু লক্ষণ আছে। সেগুলো কারও মধ্যে প্রকাশ পাওয়ার আগ পর্যন্ত সে শিশু।

উত্তর

বিদ্যানন্দ ফাউন্ডেশনের কার্যক্রমে বঞ্চিত শিশুর মৌলিক অধিকার আদায়ের চিত্র ফুটে উঠেছে। শিশু মানবসভ্যতার রক্ষাকবচ। আজকের শিশুই আগামী দিনের স্বপ্নীল সম্ভাবনা। শিশুর সুষ্ঠু বিকাশের ওপর নির্ভর করে একটি সুস্থ জাতি গঠন। তাই শিশুর নিরাপত্তা ও সুষ্ঠ বিকাশে শিশুর অধিকারের সঠিক বাস্তবায়ন অপরিহার্য। ইসলামি জীবন দর্শনে মানব সন্তান তথা মানব শিশু হচ্ছে মহান আল্লাহ তায়ালার পক্ষ থেকে বিশেষ নেয়ামত ও আমানত। এ শিশু পৃথিবীর জ্বালোয় আগমনের পূর্বেই কতকগুলো মৌলিক অধিকার নিয়ে জন্মগ্রহণ করে। উদাহরণ হিসেবে কোনো প্রকার বৈষম্য ছাড়া কিছু মৌলি মানবাধিকার, বেঁচে থাকার অধিকার, পরিপূর্ণ বিকাশের অধিকার, নিপীড়ন-নির্যাতন থেকে নিরাপদ থাকার অধিকার, শিক্ষার অধিকার, ভরণপোষণ লাভের অধিকার, নিরাপত্তা লাভের অধিকার, শিক্ষা লাভের অধিকার। উদ্দীপকে বিদ্যানন্দ ফাউন্ডেশনের দরিদ্র ও অসচ্ছল ছিন্নমূল পথশিশুদের মৌলিক শিক্ষা, আহার, চিকিৎসা এবং আইনি সহায়তা প্রদান করে। শিশুদের শিক্ষা, আহার, চিকিৎসা এবং নিরাপত্তা লাভ করা মৌলিক অধিকার। বিদ্যানন্দ ফাউন্ডেশন শিশুদের মৌলিক শিক্ষা প্রদানে কাজ করে। আর প্রকৃত জ্ঞানার্জনের মাধ্যমেই একজন শিশু ধীরে ধীরে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে ওঠে। শিশুরা যাতে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত হয়ে আদর্শ, যোগ্য এবং দক্ষ ও কর্মক্ষম মানুষ হিসেবে গড়ে উঠতে পারে সে ব্যবস্থা পাবার একজন শিশুর অধিকার রয়েছে। সুতরাং শিশুর আহার, শিক্ষা, চিকিৎসা পাওয়া শিশুর মৌলিক অধিকার।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত বিদ্যানন্দ ফাউন্ডেশনকে যাকাতের অর্থ প্রদান করা যাবে না । যাকাত ইসলামের তৃতীয় রুকন। ইমান ও সালাতের পরেই যাকাতের স্থান। যাকাত একটি ফরজ ইবাদাত। এর অস্বীকারকারী কাফির হয়ে যায়। আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে যাকাত বণ্টনের খাতগুলো নির্দিষ্ট করে দিয়েছেন। আল্লাহ তায়ালা বলেন, “সাদাকা (যাকাত) কেবল নিঃস্ব, অভাবগ্রস্ত ও সংশ্লিষ্ট কর্মচারীদের জন্য, আর ইসলামের প্রতি মন আকৃষ্ট করার জন্য, দাসমুক্তির জন্য, ঋণমুক্ত করার জন্য, আল্লাহর পথে সংগ্রামী ও অসহায় পথিকদের জন্য। এটি আল্লাহর বিধান । আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়।” (সূরা তাওবা : ৬০) এ আয়াতে আল্লাহর তায়ালা যাকাত বণ্টনের আটটি খাত উল্লেখ করেছেন। যাকাত একটি ফরজ ইবাদাত। উক্ত আটটি খাত ব্যতীত অন্য কোনো খাতে যাকাতের অর্থ প্রদান করলে যাকাত আদায় হবে না; বরং দান হিসেবে গণ্য হবে। এতে ফরজ ইবাদাত যাকাত আদায় না হওয়ায় গুনাহগার হবে । উদ্দীপকের বিদ্যানন্দ ফাউন্ডেশন অসহায়, দুস্থ, পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের একবেলা আহার করায়, মৌলিক শিক্ষা ও চিকিৎসা সেবা প্রদান করে। এ প্রতিষ্ঠানটি একজন হিন্দু ব্যক্তি প্রতিষ্ঠা করেন। স্বাভাবিকভাবেই এই ফাউন্ডেশন ইসলামি শরিয়তের বিধান অনুযায়ী পরিচালিত হয় না। সুতরাং বিদ্যানন্দ ফাউন্ডেশনকে যাকাতের অর্থ প্রদান করলে তা শরিয়তের বিধান অনুযায়ী যাকাতের অর্থ বণ্টনের নির্ধারিত আটটি খাতে ব্যয় করা হবে না। আর আমরা জানি যে, পবিত্র কুরআনে উল্লিখিত নির্ধারিত আটটি খাতে যাকাতের অর্থ ব্যয় না করলে যাকাত আদায় হবে না । পরিশেষে বলা যায়, বিদ্যানন্দ ফাউন্ডেশনকে যাকাতের অর্থ প্রদান করলে যাকাত আদায় হবে না।
HSCIslamic Studies 1st Paperচট্টগ্রাম কলেজ 2023
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. একজন দাঈর বৈশিষ্ট্য হলো-
i. বয়ঃবৃদ্ধ হওয়া
ii. আমলদার হওয়া
iii. উপস্থিত বুদ্ধি থাকানিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. উদ্দীপকে প্রফেসর ইয়াকুব কীসের প্রতি ইঙ্গিত করেন?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • মানবাধিকার
  • ইসলামি ভ্রাতৃত্ব
  • আদর্শিক ভ্রাতৃত্ব
  • বিশ্বভ্রাতৃত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত একাদশ-দ্বাদশ শতাব্দীর গবেষণার ফলে-
i. দর্শনে ব্যাপক উন্নতি হয়
ii. জ্যামিতি শাস্ত্রে ব্যাপক উন্নতি হয়
iii. ক্যালকুলাস ব্যাপক সমৃদ্ধ হয়নিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত প্রফেসর মিজানুর রহমানের গ্রন্থের সাথে নিচের কোন গ্রন্থের মিল রয়েছে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • কিতাব আশ-শিফা
  • কানুন ফিত তিব্ব
  • সুরাতুল আরদ
  • শাহনামা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আউস ও খাজরাজ
  • মুসলিম ও কুরাইশ
  • মুসলিম ও মদিনার বিভিন্ন গোত্র
  • কুরাইশ, ইয়াহুদী ও খ্রিষ্টান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • খনিজ সম্পদে
  • উশরি জমির ফসলে
  • খারাজি জমির ফসলে
  • পশুর জাকাতে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • সততা
  • শঠতা
  • মিথ্যা
  • অবাস্তব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . খতিব সাহেবের নির্দেশনা কার্যকর হলে নগরে-
i. সামাজিক অপরাধ হ্রাস পাবে
ii. মসজিদের সংখ্যা বেড়ে যাবে
iii. ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় হবেনিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . 'ক' নামক শহরে কীসের প্রতিফলন লক্ষণীয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • ইসলামি সমাজব্যবস্থা
  • বিশ্ব ভাতৃত্ববোধ
  • নাগরিক অধিকার
  • ইমামের কর্তব্যবোধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • পৃথিবী বাসযোগ্য হয়
  • জীব বৈচিত্র্য বৃদ্ধি পায়
  • কিবলা নির্ধারণ সহজ হয়
  • জ্যোতিঃশাস্ত্র উন্নত হয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • চট্টগ্রাম
  • সিলেট
  • বরিশাল
  • খুলনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.খিদমতে খালক অর্থ কী?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আল্লাহর সাহায্য
  • সৃষ্টির অধিকার
  • সৃষ্টির প্রতি দয়া
  • সৃষ্টির সেবা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেমুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?খিদমতে খালক অর্থ কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।