শেয়ারFacebookWhatsApp

অর্থনৈতিক ক্ষেত্রে আল-কুরআনের ভূমিকা ব্যাখ্যা কর ।

উত্তর: মানুষের জীবনে প্রতিটি ক্ষেত্রেই কুরআনের ভূমিকা অপরিসীম সম্পদের অসম বণ্টন, উপার্জন ও ব্যয়ে হারাম পদ্ধতি অনুসরণ, সম্পদ আত্মসাৎ, সুদ-ঘুষ প্রভৃতি হচ্ছে মৌলিক অর্থনৈতিক সমস্যা। কুরআন এ সমস্যা সমাধানে শ্রমনির্ভর ও যাকাতভিত্তিক এবং সুদমুক্ত অর্থব্যবস্থা চালু করার নির্দেশনা দিয়েছে। অসম অর্থ বণ্টন রোধে আল্লাহ তায়ালা যাকাত প্রবর্তন করে ধনীর সম্পদে গরিবের বিধি সম্মত অধিকার প্রতিষ্ঠা করে অর্থনৈতিক ভারসাম্য রক্ষা করেছেন। এভাবে অর্থনৈতিক ক্ষেত্রে আল- কুরআন অসাধারণ ভূমিকা পালন করেছে ।

HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল

অর্থনৈতিক ক্ষেত্রে আল-কুরআনের ভূমিকা ব্যাখ্যা কর ।

উদ্দীপক

জনাব 'ম' এবং জনাব 'ন' একটি সূরার বিষয়বস্তু নিয়ে আলাপ করছিলেন। জনাব 'ম' বলেন, এ সূরার শুরুতে ইসলামের মৌলিক বিষয়সমূহ আলোচিত হয়েছে এবং এমন কিছু ব্যক্তিদের সম্পর্কে আলোচনা করা হয়েছে যারা সঠিক পথের ওপর অটল রয়েছে এবং তারাই সফলকাম হবেন। অপরদিকে জনাব 'ন' বলেন, শুধু তাই নয়, এ সূরায় আল্লাহ তায়ালা এমন এক দলের পরিচয় তুলে ধরেন, যারা হিদায়েতের বিনিময় গোমরাহিকে ক্রয় করে নিয়েছে ।

কুমিল্লা ক্যাডেট কলেজ · 2023

উত্তর

আল্লাহ তায়ালার পক্ষ থেকে মুহাম্মদ (সা.)-এর ওপর অবতীর্ণ সর্বশেষ আসমানি গ্রন্থকে আল-কুরআন বলে ।

উত্তর

মানুষের জীবনে প্রতিটি ক্ষেত্রেই কুরআনের ভূমিকা অপরিসীম সম্পদের অসম বণ্টন, উপার্জন ও ব্যয়ে হারাম পদ্ধতি অনুসরণ, সম্পদ আত্মসাৎ, সুদ-ঘুষ প্রভৃতি হচ্ছে মৌলিক অর্থনৈতিক সমস্যা। কুরআন এ সমস্যা সমাধানে শ্রমনির্ভর ও যাকাতভিত্তিক এবং সুদমুক্ত অর্থব্যবস্থা চালু করার নির্দেশনা দিয়েছে। অসম অর্থ বণ্টন রোধে আল্লাহ তায়ালা যাকাত প্রবর্তন করে ধনীর সম্পদে গরিবের বিধি সম্মত অধিকার প্রতিষ্ঠা করে অর্থনৈতিক ভারসাম্য রক্ষা করেছেন। এভাবে অর্থনৈতিক ক্ষেত্রে আল- কুরআন অসাধারণ ভূমিকা পালন করেছে ।

উত্তর

উদ্দীপকে জনাব 'ম' এবং জনাব 'ন' এর আলোচনায় পবিত্র আল- কুরআনের সূরা আল-বাকারার বিষয়বস্তু আলোচিত হয়েছে। উক্ত সূরার আলোকে জনাব 'ম' বর্ণিত ব্যক্তিরা হলেন মুত্তাকিরা। যারা আল্লাহর ভয়ে যাবতীয় অন্যায় পাপাচার কাজ থেকে নিজেদের বিরত রাখে তাদেরকে মুত্তাকি বলা হয়। মুত্তাকি এমন ব্যক্তি যাদের মাঝে তাকওয়া রয়েছে। তাকওয়া একটি অসাধারণ গুণ। মহান আল্লাহ তায়ালা মুত্তাকিদের বৈশিষ্ট্য ও গুণাবলি বর্ণনা করতে গিয়ে সূরা আল-বাকারায় উল্লেখ করেন— ১. মুত্তাকিরা গায়েব বা অদৃশ্যে বিশ্বাস করে। ২. মুত্তাকিরা সালাত কায়েম (প্রতিষ্ঠা) করে। ৩. আল্লাহর দেওয়া রিজিক থেকে ব্যয় করে। ৪. আসমানি কিতাব তথা আল-কুরআনে বিশ্বাস করে এবং পূর্ববর্তী সকল আসমানি কিতাবসমূহে বিশ্বাস স্থাপন করে। ৫. পরকালীন জীবনে পূর্ণ বিশ্বাস রাখে। এরাই হলো মুত্তাকি ও সফলকাম।

উত্তর

উদ্দীপকে বর্ণিত জনাব 'ন' মুনাফিকদের প্রতি ইঙ্গিত করেছেন । মুনাফিক শব্দটি আরবি। এটি নিফাক শব্দ থেকে উৎসারিত। নিফাক শব্দের অর্থ হলো— কপটতা, ভণ্ডামি, দ্বিমুখী নীতি ইত্যাদি। ইসলামি পরিভাষায় মুনাফিক বলা হয় যারা মুখে ইসলামের স্বীকৃতি দিয়ে অন্তরে কুফরি লুকিয়ে রাখে। আল্লাহ তায়ালা তাদের পরিণতি সম্পর্কে বলেন- إِنَّ الْمُنَافِقِينَ فِي الدَّرْكِ الْأَسْفَلِ مِنَ النَّارِ “ নিশ্চয়ই মুনাফিকদের স্থান হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে।” (সূরা আন-নিসা : ১৪৫) সূরা বাকারার আলোকে মুনাফিকদের পরিচয়। যেমন— ক. মুনাফিকরা মুখে আল্লাহ ও পরকালের প্রতি ইমান পোষণের দাবি করে। কিন্তু তাদের অন্তরে এর বিপরীত চিত্র বিদ্যমান খ. তারা মিথ্যার আশ্রয় নিয়ে থাকে। অব্যাহত মিথ্যা ও শিরক কুফরির ও প্রতারণার জন্য তাদের ব্যাধি বৃদ্ধি পেতে থাকে । গ. মুনাফিকরা বিশৃঙ্খলা ও বিপর্যয় সৃষ্টিতে মূখ্য ভূমিকা রাখে; কিন্তু তারা তা স্বীকার করে না। ঘ. নিষ্ঠার সাথে ইমান আনাকে তারা নির্বোধদের কাজ মনে করে । ঙ.তারা দ্বিমুখী নীতিকেই জীবনে সাফল্য লাভের মূলনীতি মনে করে । সূরা বাকারায় মুনাফিক দৃষ্টান্ত এভাবে এসেছে, তাদের উপমা– যেমন কোনো এক ব্যক্তি আগুন জ্বালাল । এরপর যখন তা চারদিকে আলোচিত করে তুলল, তখন আল্লাহ তাদের জ্যোতি নিয়ে গেলেন এবং তাদের ছেড়ে দিলেন অন্ধকারে, তারা দেখতে পায় না। কপটচারী মুনাফিকদের অবস্থাও ঠিক এই রকম। তাঁরা হিদায়েতের ঐশী আলোর কাছাকাছি থাকে। সেই আলোতে তাদের আশপাশের মানুষেরা আলোকিত হলেও তারা আলোকিত না হয়ে গোমরাহিতে নিমজ্জিত থাকে ।
HSCIslamic Studies 1st Paperকুমিল্লা ক্যাডেট কলেজ 2023
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. একজন দাঈর বৈশিষ্ট্য হলো-
i. বয়ঃবৃদ্ধ হওয়া
ii. আমলদার হওয়া
iii. উপস্থিত বুদ্ধি থাকানিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. উদ্দীপকে প্রফেসর ইয়াকুব কীসের প্রতি ইঙ্গিত করেন?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • মানবাধিকার
  • ইসলামি ভ্রাতৃত্ব
  • আদর্শিক ভ্রাতৃত্ব
  • বিশ্বভ্রাতৃত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত একাদশ-দ্বাদশ শতাব্দীর গবেষণার ফলে-
i. দর্শনে ব্যাপক উন্নতি হয়
ii. জ্যামিতি শাস্ত্রে ব্যাপক উন্নতি হয়
iii. ক্যালকুলাস ব্যাপক সমৃদ্ধ হয়নিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত প্রফেসর মিজানুর রহমানের গ্রন্থের সাথে নিচের কোন গ্রন্থের মিল রয়েছে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • কিতাব আশ-শিফা
  • কানুন ফিত তিব্ব
  • সুরাতুল আরদ
  • শাহনামা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আউস ও খাজরাজ
  • মুসলিম ও কুরাইশ
  • মুসলিম ও মদিনার বিভিন্ন গোত্র
  • কুরাইশ, ইয়াহুদী ও খ্রিষ্টান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • খনিজ সম্পদে
  • উশরি জমির ফসলে
  • খারাজি জমির ফসলে
  • পশুর জাকাতে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • সততা
  • শঠতা
  • মিথ্যা
  • অবাস্তব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . খতিব সাহেবের নির্দেশনা কার্যকর হলে নগরে-
i. সামাজিক অপরাধ হ্রাস পাবে
ii. মসজিদের সংখ্যা বেড়ে যাবে
iii. ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় হবেনিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . 'ক' নামক শহরে কীসের প্রতিফলন লক্ষণীয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • ইসলামি সমাজব্যবস্থা
  • বিশ্ব ভাতৃত্ববোধ
  • নাগরিক অধিকার
  • ইমামের কর্তব্যবোধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • পৃথিবী বাসযোগ্য হয়
  • জীব বৈচিত্র্য বৃদ্ধি পায়
  • কিবলা নির্ধারণ সহজ হয়
  • জ্যোতিঃশাস্ত্র উন্নত হয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • চট্টগ্রাম
  • সিলেট
  • বরিশাল
  • খুলনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.খিদমতে খালক অর্থ কী?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আল্লাহর সাহায্য
  • সৃষ্টির অধিকার
  • সৃষ্টির প্রতি দয়া
  • সৃষ্টির সেবা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেমুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?খিদমতে খালক অর্থ কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।