'জুয়া মানুষকে কর্মবিমুখ করে'- ব্যাখ্যা কর।
উত্তর: জুয়া হলো শয়তানের কাজ। এটি একটি লোভনীয় ফাঁদ। যেখানে মানুষ অতি সহজে প্রতারণার মাধ্যমে অন্যকে বঞ্চিত করে। অবৈধভাবে অর্থসম্পদ উপার্জন করে। মানুষ জুয়া খেলে ব্যক্তি চরিত্র ও সমাজজীবন কলুষিত করে। জুয়ার কর্মকান্ডের দরুন পারস্পরিক কলহ-বিবাদ, মারামারি এমন কি নরহত্যায় লিপ্ত হয়। ফলে সমাজজীবন দুর্বিষহ হয়ে ওঠে এবং অশান্তি সৃষ্টি হয়। জুয়া খেলা যেকোনো প্রকাবের হোক না কেন, তা হারাম। মহান আল্লাহ জুয়া বর্জন করার জন্য বলেছেন। তিনি এ প্রসঙ্গে বলেন, "শয়তান তো ঈদ ও জুয়া দ্বারা তোমাদের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ ঘটাতে চায় এবং তোমাদেরকে আল্লাহর স্মরণ ও সালাতে বাধা দিতে চায়। তবে কি তোমরা নিবৃত্ত হবে না।" (সূরা মায়িদাহ: ৯১) অন্য আয়াতে আল্লাহ তায়ালা আরও বলেন, "হে মুমিনগণ! মদ, জুয়া, মূর্তি পূজার বেদী ও ভাগ্য নির্ণায়ক শর ঘৃণ্য বস্তু, শয়তানের কাজ। সুতরাং তোমরা এগুলো বর্জন কর যাতে তোমরা সফলকাম হতে পার।" (সূরা মায়িদাহ ৯০)।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
'জুয়া মানুষকে কর্মবিমুখ করে'- ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর