শেয়ারFacebookWhatsApp

ইসলামি শিক্ষার মূল উৎস কী?

উত্তর: ইসলাম শিক্ষার মূল উৎস হলো- আল কুরআন ও আস সুন্নাহ।

HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল

ইসলামি শিক্ষার মূল উৎস কী?

উদ্দীপক

লোকাল ট্রেনে ওঠার সময় ফরিদ মিয়া ভিড়ের মধ্যে একজন অন্ধ লোককে ধাক্কা দিয়ে ফেলে দেন। এ দৃশ্য দেখে রহিম মোল্লা ব্যথিত হন এবং নিজে অন্ধ লোকটির হাত ধরে উঠিয়ে ট্রেনের আসনে বসান। তিনি উপস্থিত লোকদের উদ্দেশ্যে একটি হাদিস উল্লেখ করেন "যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না, আল্লাহ তায়ালাও তার প্রতি দয়া দেখান না।"

Dhaka · 2022

উত্তর

ইসলাম শিক্ষার মূল উৎস হলো- আল কুরআন ও আস সুন্নাহ।

উত্তর

হারাম উপার্জনকারীর ইবাদাত মহান আল্লাহ গ্রহণ করেন না। ইহা শরিয়ত পরিপন্থি কাজ হওয়ায় বর্জনীয় ও ঘৃণিত। ইসলামি শরিয়ত পরিপন্থি যেকোনো পন্থায় অর্থসম্পদ অর্জন করাকে হারাম উপার্জন বলা হয়। হারাম উপার্জনকারীর স্থায়ী আবাস হবে জাহান্নাম। রাসুল (স.) বলেন, "যে গোশত হারাম জীবিকা দ্বারা গঠিত তা জান্নাতে প্রবেশ করবে না।" (মুসনাদে আহমদ) মহান আল্লাহ হারাম উপার্জন নিষেধ করেছেন। তিনি বলেন, "তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করো না।" (সূরা আন-নিসা: ২৯) সুতরাং হারাম উপার্জন একটি বর্জনীয় কাজ।

উত্তর

ফরিদ মিয়া একজন প্রতিবন্ধী লোকের অধিকার হরণ করেছেন। ইসলামে সুদ্ধ মানুষের ন্যায় প্রতিবন্ধীরাও সকল অধিকার পাওয়ার যোগ্য। মহান আল্লাহ অক্ষম প্রতিবন্ধী ও অভাবীদের প্রতি ইহসান করতে নির্দেশ দিয়েছেন। যেমন- আল্লাহ তায়ালা বলেন, "তোমরা আল্লাহর ইবাদাত করবে ও কোনো কিছুতে তাঁর শরীক করবে না: এবং পিতামাতা, আত্মীয়-স্বজন, ইয়াতিম, অভাবগ্রস্ত, নিকট-প্রতিবেশী, দূর-প্রতিবেশী, সঙ্গী-সাথী, মুসাফির ও তোমাদের অধিকারভুক্ত দাস- দাসীদের প্রতি সদ্ব্যবহার করবে। নিশ্চয়ই আল্লাহ পছন্দ করেন না দান্তিক, অহংকারীকে।" (সূরা আন-নিসা: ৩৬) রাসুল (স.) বলেন, "সমগ্র সৃষ্টি আল্লাহর পরিজন।" আল্লাহর কাছে প্রিয় সৃষ্টি হলো সে; যে তার সৃষ্টির প্রতি সদয় আচরণ করে (বায়হাকি)। প্রতিবন্ধী মহান আল্লাহর সৃষ্টি, যে অশ্ব বা শারীরিক অক্ষম সে অনেকটা পরনির্ভরশীল। তাই কোনো মুসলমান যদি এদের দুঃখ-কষ্ট ও সংকট নিরসনে এগিয়ে আসে আল্লাহ তায়ালা তার বিপদ সংকটে সাহায্য করেন। রাসূল (স.) বলেন, "মুসলমান পরস্পর ভাই, সে তার প্রতি অত্যাচার করবে না। তাকে লাঞ্ছিতও করবে না আর তাকে তুচ্ছও করবে না।" (মুসলিম) সুতরাং, ফরিদ মিয়ার উচিত অন্ধ ব্যক্তির কাছে দুঃখ প্রকাশ করে মহান আল্লাহর কাছে এর জন্য অনুতপ্ত হয়ে দ্বীনের পথে পরিপূর্ণরূপে ফিরে আসা। আর সকল প্রতিবন্ধীর অধিকার রক্ষায় সোচ্চার হওয়া।

উত্তর

রহিম মোল্লার কর্মকান্ডে ইহসান এবং মানবসেবা প্রতিফলিত হয়েছে। মানবসেবাকে আরবিতে খিদমাতুল খালক বলে। আল্লাহ ও তার সৃষ্টির প্রতি মানুষের যে দায়িত্ব ও কর্তব্য রয়েছে তা নিষ্ঠা ও আন্তরিকতার সাথে উত্তমরূপে সম্পাদন করাকে ইহসান বলে। ফরিদ মিয়া অন্ধ লোককে ফেলে দেওয়ার দৃশ্য দেখে রহিম মোল্লা অন্ধ লোকটিকে সাহায্য করেন আর একটি হাদিস উল্লেখ করেন 'যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না, আল্লাহ তায়ালাও তার প্রতি দয়া দেখান না।” (বুখারি) এ হাদিসে মানবসেবার প্রতি গুরুত্বারোপ করা হয়েছে। ইহসানের বিনিময় ইহসান ছাড়া আর কিছু নয়। মহান আল্লাহ বলেন, "ইহসানের বিনিময় ইহসান ছাড়া আর কী হতে পারে।” (সূরা আর রহমান : ৬০) মহান আল্লাহ ও তাঁর সৃষ্টিকুলের প্রতি ইহসান করলে আল্লাহর অসীম রহমত লাভ করা যায়। রাসুল (সা.) বলেন, "পৃথিবীর অধিবাসীদের সাথে ইহসান কর, তাহলে আকাশের অধিবাসীরা তোমাদের প্রতি রহমত করবে।” (তিরমিযি) তাই সব মানুষের সাথে সদয় আচরণ করা, মানুষের প্রতি দয়া দেখানো আমাদের প্রত্যেকেরই কর্তব্য। সমাজে ঐক্য, শান্তি, সৌহার্দ ও সম্প্রীতি আর শৃঙ্খলা প্রতিষ্ঠায় ইহসানের গুরুত্ব অত্যধিক। যদি আমরা সমাজের সকলের প্রতি দয়া দেখাতে পারি, তাহলে মহান আল্লাহর দয়া আমরা অর্জন করতে পারব।
HSCIslamic Studies 1st PaperDhaka 2022
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. একজন দাঈর বৈশিষ্ট্য হলো-
i. বয়ঃবৃদ্ধ হওয়া
ii. আমলদার হওয়া
iii. উপস্থিত বুদ্ধি থাকানিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. উদ্দীপকে প্রফেসর ইয়াকুব কীসের প্রতি ইঙ্গিত করেন?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • মানবাধিকার
  • ইসলামি ভ্রাতৃত্ব
  • আদর্শিক ভ্রাতৃত্ব
  • বিশ্বভ্রাতৃত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত একাদশ-দ্বাদশ শতাব্দীর গবেষণার ফলে-
i. দর্শনে ব্যাপক উন্নতি হয়
ii. জ্যামিতি শাস্ত্রে ব্যাপক উন্নতি হয়
iii. ক্যালকুলাস ব্যাপক সমৃদ্ধ হয়নিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত প্রফেসর মিজানুর রহমানের গ্রন্থের সাথে নিচের কোন গ্রন্থের মিল রয়েছে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • কিতাব আশ-শিফা
  • কানুন ফিত তিব্ব
  • সুরাতুল আরদ
  • শাহনামা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আউস ও খাজরাজ
  • মুসলিম ও কুরাইশ
  • মুসলিম ও মদিনার বিভিন্ন গোত্র
  • কুরাইশ, ইয়াহুদী ও খ্রিষ্টান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • খনিজ সম্পদে
  • উশরি জমির ফসলে
  • খারাজি জমির ফসলে
  • পশুর জাকাতে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • সততা
  • শঠতা
  • মিথ্যা
  • অবাস্তব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . খতিব সাহেবের নির্দেশনা কার্যকর হলে নগরে-
i. সামাজিক অপরাধ হ্রাস পাবে
ii. মসজিদের সংখ্যা বেড়ে যাবে
iii. ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় হবেনিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . 'ক' নামক শহরে কীসের প্রতিফলন লক্ষণীয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • ইসলামি সমাজব্যবস্থা
  • বিশ্ব ভাতৃত্ববোধ
  • নাগরিক অধিকার
  • ইমামের কর্তব্যবোধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • পৃথিবী বাসযোগ্য হয়
  • জীব বৈচিত্র্য বৃদ্ধি পায়
  • কিবলা নির্ধারণ সহজ হয়
  • জ্যোতিঃশাস্ত্র উন্নত হয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • চট্টগ্রাম
  • সিলেট
  • বরিশাল
  • খুলনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.খিদমতে খালক অর্থ কী?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আল্লাহর সাহায্য
  • সৃষ্টির অধিকার
  • সৃষ্টির প্রতি দয়া
  • সৃষ্টির সেবা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেমুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?খিদমতে খালক অর্থ কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।