উদ্দীপকে সংগঠন দ্বারা ইসলামি পরিবারের প্রতি ইঙ্গিত করা হয়েছে। জনাব 'ন'-এর উক্তিটি যথার্থ। কুরআন-সুন্নাহর আলোকে পরিচালিত পরিবারকে ইসলামি পরিবার বলে।
ইসলামি পরিবার সাধারণ পরিবারের মতোই একটি জাতিভিত্তিক অতি প্রাচীন সামাজিক সংস্থা। কেবল পার্থক্য হলো, ইসলামি পরিবারে সবসময় এবং সব ক্ষেত্রে ইসলামের নীতি ও আদর্শ ক্রিয়াশীল থাকে । ইসলামি পরিবারের বড় সদস্যরা ছোটদের স্নেহ করে। আর ছোটরা বড়দের সম্মান করে। ছোটরা ইসলামি তাহজিব ও তামাদ্দুনে অভ্যন্ত হয়ে উঠে। রাসুল (স.) বলেন-“যে আমাদের ছোটদের স্নেহ করে না, বড়দের সম্মান করে না, সে আমাদের দলভুক্ত নয়।” (আবু দাউদ) ইসলামি পরিবার তার প্রতিজন সদস্যের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করে। পরিবারের সদস্যরা পরস্পরের জীবন, সম্পদ বা সম্ভ্রমের নিরাপত্তা নিশ্চিত করে। সম্পদ আত্মসাৎ করে না। অন্যকে কষ্ট দেয় না এবং কেউ ভুল করলে গভীর মমতায় তাকে সংশোধন করে দেয়। ইসলামি পরিবারে প্রতিবন্ধীদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা থেকে বঞ্চিত হয় না। পরিবারের সবাই মিলে তার দায়িত্ব নেয়। সেজন্য ইসলামি পরিবারের কোনো মানুষই অবহেলা পায় না। পরিশেষে বলা যায়, উদ্দীপকে বর্ণিত জনাব 'ন'-এর বক্তব্য ইসলামি পরিবারে স্নেহ ও সম্মানের ধারা প্রবাহমান এবং আর্থসামাজিক নিরাপত্তা নিশ্চিত হয়।” তা সঠিক।