'স্বামী-স্ত্রী একে অপরের পরিপূরক'- ব্যাখ্যা কর ।
উত্তর: ইসলামি পরিবারে স্বামী-স্ত্রী পরস্পরের সহায়ক ও সম্পূরক। এরা একে অপরের প্রতিদ্বন্দ্বী নয়। একে অন্যের পরিপূরক ও পরিপোষক। একে অন্যের সম্মান ও সৌন্দর্য বৃদ্ধি করে। আল্লাহ তায়ালা বলেন— هُنَّ لِبَاسٌ لَكُمْ وَأَنْتُمْ لِبَاسٌ لَّهُنَّ অর্থ : “স্ত্রীরা তোমাদের ভূষণ, আর তোমরা তাদের ভূষণ।” রাসুলুল্লাহ (সা.) বলেছেন (সূরা আল-বাকারা : ১৮৭) إِنَّمَا النِّسَاءُ شَقَائِقُ الرِّجَالِ অর্থ : “নারীরা যে পুরুষদেরই অর্ধাংশ কিংবা সহোদরের মতো এতে কোনো সন্দেহ নেই।” (আহমদ, তিরমিযি, আবু দাউদ) এরিস্টটলের মতে, “পরিবার একটি অতি স্বাভাবিক মানবীয় সংস্থা। মানুষের মৌলিক প্রয়োজনাবলি পূরণের দায়িত্ব পুরুষের। এজন্য তার প্রয়োজন একজন সহকারীর-সাহায্যকারীর-সহকর্মীর। আর স্ত্রীই যে হতে পারে, তার সর্বপ্রথম সর্বপ্রধান সহকারী, সাহায্যকারী- তা স্বীকার না করে উপায় নেই। পরিবার হচ্ছে প্রথম স্বাভাবিক সমাজ— জনসম্মিলন। কেননা এ সম্মিলন স্ত্রী-পুরুষের অন্তঃস্থিত স্বাভাবিক তৃপ্তির অনুভূতির ফলশ্রুতি।”
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
'স্বামী-স্ত্রী একে অপরের পরিপূরক'- ব্যাখ্যা কর ।
উত্তর