“সাওম আমার জন্য, আমিই এর প্রতিদান দেবো” – ব্যাখ্যা করো।
উত্তর: প্রশ্নে উল্লেখিত হাদিসটির মাধ্যমে সাওমের গুরুত্ব বোঝানো হয়েছে। সাওম অর্থাৎ রোজা এমন একটি ইবাদত, যার প্রতিদান আল্লাহ নিজ হাতে প্রদান করবেন"। পক্ষান্তরে অন্যান্য আমলের প্রতিদান আল্লাহর দায়িত্বপ্রাপ্ত ফেরেশতাগণ প্রদান করবেন। কারণ সাওম একমাত্র আমল যেখানে লোক দেখানো বা অহংকার প্রদর্শন করার কোনো সুযোগ নেই। যিনি সাওম পালন করেন, তিনি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই করেন। এজন্য এ ইবাদত পালনকারীকে আল্লাহ অত্যন্ত ভালোবাসেন। আল্লাহ তায়ালা হাদিসে কুদসির মাধ্যমে জানিয়ে দিয়েছেন সাওম আমার জন্য, আমি নিজেই এর প্রতিদান দেব।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
“সাওম আমার জন্য, আমিই এর প্রতিদান দেবো” – ব্যাখ্যা করো।
উত্তর