"ধনসম্পদ ও শিশু সন্তান পার্থিব জীবনের শোভা" ব্যাখ্যা কর।
উত্তর: 'ধনসম্পদ ও শিশু সন্তান পার্থিব জীবনের শোভা।' এটি আল কুরআনের (সূরা কাহাফ ৪৬) সূরা এর আয়াত। সন্তান ও সম্পদ আল্লাহ তায়ালার বিশেষ নেয়ামত। ধনসম্পদ প্রাণ বাঁচানোর উপায়- উপকরণ আর সন্তান-সন্ততি হলো মানবজাতি রক্ষার একমাত্র মাধ্যম। যে গৃহে মহান আল্লাহর এই বিশেষ নিয়ামত নিষ্পাপ শিশু-কিশোরের কলকাকলি থাকে না, সে গৃহ সকল প্রকার শোভা ও সৌন্দর্য থেকে বঞ্চিত।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
"ধনসম্পদ ও শিশু সন্তান পার্থিব জীবনের শোভা" ব্যাখ্যা কর।
উত্তর