'সত্য মুক্তি দেয় আর মিথ্যা ধ্বংস করে'- ব্যাখ্যা করো।
উত্তর: ইসলামের দৃষ্টিতে সত্যবাদিতা একটি প্রশংসনীয় চারিত্রিক গুণ আর মিথ্যা হলো জঘন্যতম ও ধ্বংসাত্মক পাপকাজ। বাস্তব বা প্রকৃত ঘটনা যথাযথভাবে প্রকাশ করাকে সত্যবাদিতা বলে। আর প্রকৃত ও বাস্তব ঘটনাকে বিকৃত করে প্রকাশ করা বা সত্য গোপন করাকে বলা হয় মিথ্যা। সত্যবাদিতা মানুষকে সব ধরনের অন্যায় ও অপকর্ম থেকে দূরে রাখে। সত্যবাদিতার মাধ্যমে দুনিয়ার জীবনে সাফল্য ও পরকালে জাহান্নাম থেকে মুক্তি লাভ করা যায়। অন্যদিকে মিথ্যা মানুষের মধ্যে শত্রুতা ও বিশৃঙ্খলা তৈরি করে। মিথ্যাবাদীকে কেউ বিশ্বাস করে না, ভালোবাসে না। মিথ্যাবাদী ব্যক্তি মুনাফিক আর মুনাফিকের স্থান হলো জাহান্নাম। মিথ্যা মানুষের দুনিয়া ও আখিরাতের জীবনকে ধ্বংস করে। তাই রাসুল (স) বলেছেন, 'সত্যবাদিতা মুক্তি দেয় আর মিথ্যা ধ্বংস করে' (বুখারি ও মুসলিম)।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
'সত্য মুক্তি দেয় আর মিথ্যা ধ্বংস করে'- ব্যাখ্যা করো।
উদ্দীপক
Rajshahi · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর