শেয়ারFacebookWhatsApp

সবর কী?

উত্তর: সবর অর্থ ধৈর্যধারণ। দুঃখ-কষ্টে ও বিপদ-আপদে দৃঢ়তার সাথে সহ্য করাকে সবর বলা হয়।

HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল

HSC Islamic Studies 1st Paper · CQ

উদ্দীপক

জনাব কবিরের সাথে রহিমার বিয়ের পর দীর্ঘদিন সন্তান না হওয়ায় রহিমার শাশুড়ি তাকে তাবিজের জন্য স্থানীয় ফকির দরবেশের নিকট নিয়ে যেতে চাইলেও তিনি যাননি। তিনি মনে করেন সবকিছু আল্লাহর পক্ষ থেকেই হয়। কয়েক বছর পর রহিমার একটি পুত্র সন্তান জন্মলাভ করলে রহিমার স্বামী খুশি হয়ে ব্যাপক খাওয়া দাওয়া ও নাচ- গানের আয়োজন করেন। রহিমা এতে অসন্তুষ্ট হন।

Dhaka · 2017

উত্তর

সবর অর্থ ধৈর্যধারণ। দুঃখ-কষ্টে ও বিপদ-আপদে দৃঢ়তার সাথে সহ্য করাকে সবর বলা হয়।

উত্তর

হালাল উপার্জন ইবাদতের অন্তর্ভুক্ত। আর ইবাদত কবুল হওয়ার পূর্বশর্ত হলো হালাল উপার্জন। মানুষ যদি হালাল উপার্জন করে এবং হালাল জীবিকা গ্রহণ করে, তাহলে তার ইবাদত কবুল হবে। অন্যথায় ইবাদত কবুল হবে না। হালাল উপার্জন কেবল একটি গুরুত্বপূর্ণ ইবাদতই নয়, বরং এর মাধ্যমে পূর্বেকৃত গুনাহ থেকে ক্ষমা লাভ করা যায়। রাসুল (স) বলেন, 'হালাল উপার্জনকারী ব্যক্তি আল্লাহর বন্ধু'। (বায়হাকি)

উত্তর

রহিমার আচরণে তাকওয়ার বহিঃপ্রকাশ ঘটেছে। তাকওয়া অর্থ আত্মরক্ষা করা। শব্দটি দ্বারা আত্মশুদ্ধি লাভ করা, সংযত ও সতর্ক হওয়া, অমঙ্গল থেকে বেঁচে থাকা বা কোনো খারাপ কাজ থেকে বিরত থাকাকে বুঝায়। সাধারণভাবে তাকওয়া বলতে বোঝায় আল্লাহভীতি। আল্লাহর সন্তুষ্টি ও ভালোবাসা হারানোর ভয়ে সবরকমের পাপাচার ও অন্যায় থেকে বিরত থাকাই হলো তাকওয়া। আর তাকওয়ার গুণে গুণান্বিত ব্যক্তি হলেন মুত্তাকি। জনাব কবিরের স্ত্রী রহিমা একজন তাকওয়াবান মহিলা। বিয়ের পর দীর্ঘদিন সন্তান না হওয়ায় রহিমার শাশুড়ি তাকে তাবিজের জন্য স্থানীয় ফকির-দরবেশের নিকট নিয়ে যেতে চাইলে তিনি যাননি। তিনি মনে করেন সবকিছু আল্লাহর পক্ষ থেকেই হয়। কয়েক বছর পর তার একটি পুত্র সন্তান জন্মলাভ করলে, তার স্বামী খুশি হয়ে ব্যাপক খাওয়া দাওয়া ও নাচ- গানের আয়োজন করেন। রহিমা এতে অসন্তুষ্ট হন। এটি মূলত আল্লাহভীরুতা থেকেই এসেছে। কেননা এ ধরনের ব্যাপক খাওয়া দাওয়া ও নাচ-গান ইসলামসম্মত নয়, যা আল্লাহর কাছে অপছন্দনীয়। আর রহিমা একারণেই অসন্তুষ্ট হয়।

উত্তর

রহিমার স্বামীর তাকওয়াহীন কর্মকাণ্ড শরিয়তে নিন্দনীয়। ইহকাল ও পরকালীন জীবনের সফলতার জন্য তাকওয়া অপরিহার্য। রহিমার স্বামী কবির যেহেতু তাকওয়াহীন জীবনযাপন করে, সেহেতু তার জীবনে ব্যর্থতা অনিবার্য। তাকওয়া ব্যতীত ইমানের পূর্ণতা আসে না। ব্যক্তিজীবনে তাকওয়ার অভাবে নৈতিক ও মানবিক মূল্যবোধ থেকে দূরে অবস্থান করার জন্য মূল্যবোধের অবক্ষয়ের মধ্যে নিমজ্জিত হয়। উদ্দীপকে কবির ও রহিমা দম্পতির দীর্ঘদিন পর একটি পুত্র সন্তান হওয়ার আনন্দে কবির খুশি হয়ে ব্যাপক খাওয়া দাওয়া ও নাচগানের আয়োজন করে। তার এ কাজ শরিয়তসম্মত নয়। ইসলামের দৃষ্টিতে নাচগান নাজায়েজ। কবিরের উচিত ছিল আল্লাহর শুকরিয়া আদায় করে ইসলামি পন্থায় যাবতীয় কার্য সম্পাদন করা। কিন্তু তিনি তা না করে নাচ গানের আয়োজন করেন। যার মাধ্যমে আল্লাহ ভীতির (তাকওয়া) অভাব প্রকাশিত হয়েছে। তার এ কাজে আল্লাহর অসন্তুষ্টি অর্জিত হয়েছে। তাই কবিরের উক্ত কাজ পরিহার করে তাকওয়ার পথ অবলম্বনের মাধ্যমে ব্যক্তিজীবনকে আলোকিত করা উচিত।
HSCIslamic Studies 1st PaperDhaka 2017
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. একজন দাঈর বৈশিষ্ট্য হলো-
i. বয়ঃবৃদ্ধ হওয়া
ii. আমলদার হওয়া
iii. উপস্থিত বুদ্ধি থাকানিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. উদ্দীপকে প্রফেসর ইয়াকুব কীসের প্রতি ইঙ্গিত করেন?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত একাদশ-দ্বাদশ শতাব্দীর গবেষণার ফলে-
i. দর্শনে ব্যাপক উন্নতি হয়
ii. জ্যামিতি শাস্ত্রে ব্যাপক উন্নতি হয়
iii. ক্যালকুলাস ব্যাপক সমৃদ্ধ হয়নিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত প্রফেসর মিজানুর রহমানের গ্রন্থের সাথে নিচের কোন গ্রন্থের মিল রয়েছে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . খতিব সাহেবের নির্দেশনা কার্যকর হলে নগরে-
i. সামাজিক অপরাধ হ্রাস পাবে
ii. মসজিদের সংখ্যা বেড়ে যাবে
iii. ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় হবেনিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . 'ক' নামক শহরে কীসের প্রতিফলন লক্ষণীয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.খিদমতে খালক অর্থ কী?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেমুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?খিদমতে খালক অর্থ কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

HSC Islamic Studies 1st Paper · CQ | Prosthuti